3 Answers

করা ভালো। কোচিং এ নিয়মিত পরীক্ষা হয়। ফলে স্টুডেন্ড অনেক উপকৃত হয়। পড়ার চাপ থাকে বেশি। ফলে তুলনামূলক পড়া ভালো হয়। প্রাকটিস থাকে। ভালো কোনো কোচিং এ পড়তে পারেন।

2739 views Answered

কোচিং জিনিসটা হলো মধ্যম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যারা একদম ভালো ছাত্র তারা কোচিংয়ে পড়ার চেয়ে বাসায় পড়লেই ভালো।  যারা খারাপ, তাদের কোচিং করাপ যা, না করাও তা।  আর যারা মধ্যম মানের স্টুডেন্ট, তাদেরই যেকোনো পরীক্ষায় ভালো ফলাফল করতে কোচিং করা উচিত।

2739 views Answered

এটা অবশ্য আপনার উপর নির্ভর করছে।আপনি চাইলে পড়তে পারেন।

কোচিং এ পড়ার কিছু সুফল:

  • প্রত্যেক বিষয়গুলি ভালো করে বুঝে নিতে পারবেন।
  • কোচিং এ দেওয়া বিভিন্ন সাজেশন বুক/শিটে খুব সুন্দরভাবে বিষয়বস্তু তুলে ধরা হয়/নোট করা থাকে/ভালো ভালো প্রশ্নোত্তর থাকে যা একান্তই আপনার জন্য সুবিধাজনক।
  • কোচিং এ বেশি বেশি পরীক্ষা নেওয়া হয়।যার ফলে একজন স্টুডেন্ট নিজেকে মূল্যায়ন করার সুযোগ পান।নিজের দুর্বলতা সম্বন্ধে অবগত হয়।
  • কোচিং এ বিভিন্ন ভালো ভালো ম্যাগাজিন/বই [পড়ালেখা সংশ্লিষ্ট]দেওয়া হয় যা থেকে আপনি নানা কৌশল শিখতে পাবেন।

অন্যদিকে,কোচিং এ পড়ার অসুবিধা:


  • পড়াশোনায় চাপ বেশি পড়ে।যার ফলে খাওয়া দাওয়া,ঘুম যাওয়া সবকিছুতে সমস্যা হয় [নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম]।
  • অতিরিক্ত চাপের কারণে অন্যান্য সব পড়া ঠিকভাবে পড়া যায় না।
  • অনেক শিক্ষক, কোচিং এ পড়তে বারণ করেন।তাদের মতে,বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পড়ুয়া স্টুডেন্ট কেমন ভালোভাবে পড়াবে? [এই কথাটা আমার বলা নয়]।
অভারঅল বিবেচনা করলে  বলতে পারি,আপনার যদি সম্পূর্ণ বই ভালোকরে শেষ করে থাকেন,তাহলে এক্ষেত্রে কোচিং এ ভর্তি হতে পারেন,এতে সব বিষয়ে আপনার কনসেপ্ট ও প্রস্তুতি আরও ভালো ও দৃঢ় হবে।
2739 views Answered

Related Questions

Next steps