প্যাটার্নের মধ্যে পার্থক্য দিয়ে পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায় এরকম কি কোনো সূত্র নেই?? পাঠ্যবইয়ে যেটা আছে ওখানে পরবর্তী একটি বা দুইটি সংখ্যার আছে।→৮ম শ্রেণী গণিত পাঠ্যবই প্লিজ আমাকে একটা উপায় বলুন কীভাবে আমি পার্থক্যের মাধ্যমের পরবর্তী ১০০,৫০,৩০ ইত্যাদি সংখ্যা নির্ণয় করতে পারি।।।           
2959 views

2 Answers

এজন্য আপনাকে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে।যেমন : 1,4,7,10.... প্যাটার্নটির প্রতি পথের পার্থক্য 3 । এখানে প্রথম পদ 1=3*1-2 যেখানে 3 হলো প্রতি পদের পার্থক্য। যেহেতু 1 প্যাটার্নটির প্রথম পদ তাই 3 এর সাথে 1 গুন হয়েছে।এবং 2 বিয়োগ করা হয়েছে 1 মিলানোর জন্য। এভাবে 4=3*2-2;7=3*3-2;10=3*4-2 ; এখানে যত তম পদ হচ্ছে 3 এর সাথে তত তম সংখ্যা গূন হচ্ছে। তাই বীজগাণিতিক রাশি হবে (3ক-2) এখন ক এর জায়গায় ইচ্ছামতো পদ দিয়ে পদের মান বের করা যাবে।

2959 views

এর জন্য আপনাকে উক্ত প্যাটার্ন এর বীজগাণিতিক রাশিটি নির্ণয় করতে হবে৷ বীজগাণিতিক রাশিটির সাহায্যে আপনি যেকোনো n তম পদ/সংখ্যা নির্ণয় করতে পারবেন৷ এখানে n এর মান ১,২,৩,৪........... 

যেমনঃ ৩ ৫ ৭ ৯ ১১ একটি প্যাটার্ন৷ এর বীজগাণিতক রাশিটি হবেঃ ২ক+১ / 2n+1 

 এর ৩০ তম পদ/সংখ্যা নির্ণয়ঃ ২ক+১=২*৩০+১=৬০+১=৬১ 


৫০তম পদ/সংখ্যাটি নির্ণয়ঃ ২ক+১=২*৫০+১=১০০+১=১০১ 


১০০তম পদ/সংখ্যা নির্ণয়ঃ ২ক+১=২*১০০+১=২০০+১=২০১ 


 আশাকরি, বুঝতে পেরেছেন৷ 

2959 views

Related Questions