"গণিত" বিষয় সম্পর্কিত?
বর্তমানে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ছি । সেই ছোট থেকেই গণিত বিষয়টা একদমই ভালো লাগে না । আমি মনে করি , শিক্ষাব্যবস্থা আমাকে *গণিত* বিষয়টা জোর করে পড়াচ্ছে । *গণিতের প্রতি আমার কোনোই আগ্রহ নেই* এটা ছোটবেলা থেকেই এরকম । আমি গণিত একদম পড়তে চাই না , এখনো বলছি আমি পড়তে চাই না । বিরক্তিকর লাগে... বিজ্ঞান বিভাগে ভাইয়ার কথায় আবার উচ্চতর গণিত নিয়েছি । আমি মধ্যম মানের ছাত্র (A পজিশন , A+ নয় কিন্তু দূরেও নই , আবার খুব কাছেও নই) । কি করব বুঝতে পারছি না...এই সাবজেক্টটা নিয়ে তবে পদার্থবিজ্ঞান ও রসায়নে আমার আপত্তি নাই তেমন মানে নাই কি করি বলুন তো??
2759 views
2 Answers
'উচ্চতর গণিত' ছাড়া সাইন্স কে আমাদের এক শিক্ষক 'হোমিওপ্যাথিক সাইন্স' বলেছেন। বিজ্ঞান বিভাগে ভালো কিছু করতে হলে উচ্চতর গণিত বা গণিতের কোনো বিকল্প নেই। গণিত হলো বিজ্ঞানের ভাষা। গণিত ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। তাই, আপনাকে গণিত পড়তেই হবে। গণিতকে বাস্তবের মতো করে ভাবুন। গণিত তো আমাদের দৈনন্দিন প্রয়োজনেই লাগে। তাই, সর্বদা গণিতকে ভালোবাসুন। শুভ কামনা আপনার জন্য।
2759 views
Answered
গণিতকে ভালোবাসুন, গণিত অপেক্ষা শ্রেষ্ঠ বিষয় আর কখনো হবে মনে হয় না। গণিত সবচেয়ে সহজ বিষয়, মনোযোগ দিলে আপনি অবশ্যই ভালো করবেন। ভালো করবেন তো বটেই, কে জানে হয়তোবা আপনি সর্বসেরা ছাত্রদের একজন হতে পারেন। তাই বলছি, গণিত বিষয়ে মনোযোগ বাড়ান।
2759 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy