1 Answers
অফিস ভবন হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল।এর সিংহ ভাগ ইউরোপীয় স্থাপত্যরীতি ও আংশিক মোঘল স্থাপত্যরীতি এর নির্মাণ শৈলিতে ফুটে উঠেছে।ইংরেজ আমলে তৈরি এ ভবনটি।লর্ড কার্জন ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।তখন এটি ঢাকা কলেজের গ্রান্ড অ্যাসেম্বলি হলে পরিণত হয়।মূল স্থাপত্যের সাথে আরো ১৮ টি কক্ষ নির্মাণ করা হয়। কার্জন হলের নির্মাণ কাজ ১৯০৪ সালে শুরু হলেও শেষ হয় ১৯০৮ সালে।কার্জন হলের নির্মাণ শৈলিতে নান্দনিক সৌন্দর্য দৃশ্যমান। লাল রঙ্গের ইট দ্বারা তৈরি ঔপনিবেশিক আমলের সম্পূর্ণ এ ভবনটির সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি করেছে।কার্জন হলের উত্তর পাশে বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে মনোরম ফুলের বাগান। রয়েছে খেলার মাঠ।ভবনটির ছাদের নিচে লোহা ও কাঠের বিম ব্যবহার করা হয়েছে।তিনতলা বিশিষ্ট এ ভবনটি বাইরে থেকে দেখলে ঢাকা শহরের নয়নাভিরাম ও শৈল্পিক সৌন্দর্যমন্ডিত ঔপনিবেশিক আমলের কার্জন হলের স্থাপত্যকর্ম দেখে সকলে অভিভূত। উপরোক্ত আলোচনা হতে বলা যায়,ভবন হিসেবে কার্জন হল সবচেয়ে সুন্দর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy