2 Answers
মানসূখুন শব্দটি নাস্খুন মূলধাতু থেকে উদগত। যার লুগাতী বা আভিধানিক অর্থ হলো, বদল করা, দূরীভূত করা, স্থলাভিষিক্ত করা, বাতিল করা, পরিবর্তণ করা, চুড়ান্ত ব্যাখ্যা করা ইত্যাদি। তবে মানসুখ এর অর্থ হচ্ছে যা ব্যাখ্যা করা হয়েছে। মানসূখ এর বিভিন্ন সংজ্ঞা রয়েছে। যেমন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্ববর্তী শরয়ী হুকুমকে পরবর্তী শরয়ী হুকুম দ্বারা ব্যাখ্যা করাকেই নাসেখ বলে। আল আওনুল কবীর কিতাবে উল্লেখ আছে, পূর্বের শরয়ী বিধানকে পরের কোন শরয়ী বিধান দ্বারা ব্যাখ্যা করাকেই নাসেখ বলা হয়। মিযানুল আখবার গ্রন্থকারের ভাষ্য মতে, পূর্ববর্তী কোন শরীয়তের বিধানকে পরবর্তী কোন শরয়ী বিধানের মাধ্যমে ব্যাখ্যা করাকে নাসেখ বলে। অর্থাৎ যে হুকুমটি রহিত হয়ে যায় সেটাই মানসূখ।
4061 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy