আমার ৭ বছরের প্রেমিকা আমাকে অবহেলা করছে,প্লিজ ব্যাখা পড়ে উত্তর দিন?

আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, মেয়েটি পড়ছে বি এস সি নার্সিং ১ম বর্ষে। সে যখন ৮ম শ্রেণীতে পড়ে তখন থেকে আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্ক ছিল অন্য রকম, এই ৭ বছরে তার একটা ছেলে ফ্রেন্ড পর্যন্ত হয়নি। একটা কথা উল্লেখ করতে চাই তার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আমাদের মাঝে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় এবং জঘন্যতম অপরাধ (ভ্রুণ নষ্ট) পর্যন্ত আমাদের হয়ে যায়। আমি জানি তার প্রথম প্রেম আমি,  আমিও তাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম, তবে তার ফোন মাঝেমধ্যে ট্র‍্যাক করতাম, আমি কিছুই পেতাম না, বিগত ৪/৫ মাস ধরে সে এটা নিয়ে খুব বিরক্ত যদিও এতদিন কিছু বলত না, এবং আমাকে মোটামুটি ইগনোর করে যাচ্ছে তবে সে কারো সাথে কথা বলতো না, এখন ১৫/২০ ধরে সে এমন একজনের সাথে দিন রাত কথা বলতেছে যে ছেলে তার আব্বুর সাথে চলাফেরা করে এবং সম্পর্কে কাকা হয়। ছেলেটা তার আর আমার রিলেশনের কথা জেনে তাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছিল, এই সূত্র ধরে তার সাথে কথা শুরু হয় এবং তখন আমাকে বলত সে (ছেলেটা) যেমন তাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে এবং তার কাছে নত হয়ে তাকে অনুনয় বিনয় করতে হচ্ছে রিলেশনের কথা যেন তার আব্বু কে না বলে ঠিক এভাবে সে নাকি এই ছেলেকে তার পা ধরাইবে যেভাবেই হউক। কিন্তু এখন সে আমাকে বাদ দিয়ে এই ছেলের সাথেই প্রেম শুরু করছে, আমি যেন দেখতে না পাই তার জন্যে আলাদা সিম লাগিয়ে কথা বলে প্রতিদিন ৪/৫ ঘন্টা, এবং সে বলে আমি যেন তাকে ভুলে যাই।  আর এটাও ঠিক মেয়েটি এই ছেলেকে মোটেও পছন্দ করে না এবং ছেলেটিও আমার থেকে বেটার না। আজকাল সে আমাকে একদম সহ্যই করতে পারছে না, আমার বেচে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আমি কি করতে পারি?                             
2978 views

3 Answers

আপনি তার সাথে একসময় একজায়গায় বসে তার সাথে রিয়েলভাবে আলোচনা করতে পারেন। আসলে তার কি সমস্যা কি জন্য সে এইরকম করছে। আর সত্যিই কি সেই লোকটির সাথে সে প্রেম করছে কিনা সেটা আগে জানা দরকার। আর কথায় কথায় তার সামনে সন্দেহবসত কিছু বলবেন না যে এতে সে বিরক্ত হয়। সে যেন তার ভালো মন্দ আপনার সাথে শেয়ার করতে পারে সে রকম বিশ্বাসযোগ্য হোন।

2978 views Answered

আপনার এক্ষেত্রে সময়ের প্রয়োজন।সময়ই এখন আপনার একমাত্র ভরসা।এখন মেয়েটি আপনাকে সহ্য করতে পারে না তাই কষ্ট পাচ্ছেন।তবে এখানে তারচেয়েও বড় ফ্যাক্ট হচ্ছে সময়।আপনি মেয়েটির সাথে দীর্ঘদিন বা দীর্ঘসময় রিলেশনে ছিলেন বিধায় বেশি কষ্ট পাচ্ছেন।এখন আপনার উচিত কোন কিছু না করে জাষ্ট ভাল সময়ের জন্য অপেক্ষা করা।এখন আপনার কাছে মেয়েটির আচরণ কনফিউশন লাগছে।আপনি ভাবছেন মেয়েটি আপনাকে এখন আর ভালবাসে না।সেই ব্যক্তিটিকে ভালবাসে।আবার ভাবছেন মেয়েটি এখনো আপনাকেই ভালবাসে।সেই ব্যক্তিটির সাথে শুধু অভিনয় করছে।এই কারণে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে এখন আপনার কি করা উচিত।তাই আরো বেশি কষ্ট পাচ্ছেন।এখন আপনার করণীয় হচ্ছে,যেটা যেভাবে ঘটছে সেটাকে সেভাবেই ঘটতে দেয়া।আরো কিছু দিন যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন মেয়েটি কাকে ভালবাসে?আপনাকে নাকি সেই ব্যক্তিকে।অর্থাৎ,সময় আসলে এমন কিছু ঘটবে যাতে স্পষ্ট বোঝা যাবে মেয়েটা কাকে ভালবাসে।এখন আপনি সেই সময়ের অপেক্ষায় থাকুন।আর এই বিষয়টি নিয়ে বেশি চিন্তা করবেন না।তাহলে আরো বেশি কষ্ট পাবেন।

2978 views Answered

আমি বুঝতে পারছি আপনি এই মূহুর্তে কতটা যন্ত্রণা দায়ক অনুভূতি নিয়ে আমাদের কাছে প্রশ্নটা করেছেন।  "মেয়েটি আপনাকে ভুলে যেতে বললে আপনার উচিৎ তাকে আপনার বুঝানো " সে না বুঝলে আপনার কাছে একটি রাস্তা আছে সেটা হলো তাকে ভুলে যাওয়া। আপনার প্রেমিকার মনের বিরুদ্ধে গিয়ে আপনি কখনোই তার সাথে আবার ভালোবাসার সম্পর্ক করতে পারবেন না। এই পরিস্থিতিতে আমি একটা কথাই বলবল সেটা হলো নিজের যোগ্যতা থাকার পরিচয় দেওয়া। আপনি নিজেকে সৎ ও আদর্শবান মানুষ হিসাবে নিজেকে তার সাননে উপস্থাপন করুন। আর আপনি লিখেছেন "  ছেলেটি আমার থেকে বেটার না।"  এটা না ভেবে নিজেকে আরো স্মার্ট কিভাবে করা যায় সেটা ভাবুন৷ সর্বোপরি বলব সে আপনাকে না মানতে চাইলে ভুলে যেতেই হবে আপনাকে। আর  তার(মেয়েটির)  সাথে অশালীন কথা বার্তা না বলে সুন্দর ভাবে কথা বলবেন।  আশাকরি মেয়েটি আপনার আবেগপ্রবণ এই হৃদয়ের কথা বুঝতে পারবেন।

2978 views Answered

Related Questions

Next steps