এখন আমার কি করা উচিত, প্লিজ কেউ সঠিক সিদ্ধান্ত দিন প্লিজ প্লিজ?
আমার কাজিনের সাথে আমার সম্পর্ক হয়। এটা পরিবারের কেউ সাপোর্ট করতেছে না। হয়তো আমি জোর করলে পরিবার রাজি হবে। কিন্তু আমার বয়স মাত্র ২২/২৩ বছর। পড়ালেখা করি। এখনো বিয়ের বয়স হয়নি। তাই এখন বিয়ের কথা চিন্তাও করতে পারিনা। আর ওর বিয়ের জন্য ছেলে দেখতেছে। কিন্তু ও আমাকে ছাড়া সত্যই বাঁচবে না। এই বয়সে আমি ওকে বিয়ে করলে, সারা জিবন কষ্ট পেতে হবে। বিয়ের পর পরিবার থেকে হেল্প পাবো না, সংসার করতে গেলে তো সবার সাপোর্ট লাগে, কিন্তু আমি তো সেটা পাবো না। বন্ধুদের কাছে, এলাকার মানুষের কাছে আমি এবং আমার পরিবার ছোট হবে। কারন আমার বয়স তো কম এবং এখনো পড়ালেখা করি। এলাকায় বাবাকে সবাই সম্মান করে। বন্ধুরাও আমাকে ভালো জানে, ওরা সবাই এখনো পড়ালেখায় আছে। বাড়ি থেকে বের হলেই তো সবাই বলবে, আমি এখন বিয়ে করছি কেনো। তাছাড়া এখন বিয়ে করলে আমার ক্যারিয়ার ও শেষ হয়ে যাবে। আমি ওকে প্রচুর বুজাইছি, কিন্তু ও বুজতেছেই না। আমি জানি ও আমাকে ছাড়া সত্যি মরে যাবে। এখন আমি কি করবো। প্লিজ আপনারা হলে এই পরিস্থিতিতে কি করতেন? দয়া করে বলুন?
2942 views
2 Answers
আপনি আপনার কাজিন কে ভালোকরে বুঝান আপনার পরিস্তিতি। আপনি বলেন সে যেন তার আবেগ নয় বিবেক দিয়ে আপনাদের অবস্তাটা চিন্তা করে। আর আপনার এবং কাজিনের বর্তমান অবস্তা বিস্তারিত দুই পরিবারকে জানান আশাকরি তারা সঠিক পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে কাজ করবে।
2942 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy