আমার কলেজে সমস্যা হচ্ছে। প্লীজ সবাই ভেতরে দেখুন উত্তরটা আমার খুবই জরুরি?
আসলে আমি খুব গরীব ঘরের ছেলে। আমি ২০১৯ এ SSC পরিক্ষা দিয়ে এখন কলেজে মানবিক শাখায় ভর্তি হয়েছি। এখন আমি মেসে থেকে পড়াশুনা করছি। ২ মাস হলো আমি নিয়মিত 1st year এ ক্লাস করছি। কিন্তু এখন আমার বাবা আমাকে মেসে থেকে পড়াশুনার করার খরচ দিতে ব্যর্থ হচ্ছেন। আমার বাবা যা উপার্জন করেন সেই উপার্জন থেকে আমাকে বাইরে মেসে থেকে পড়াশুনা করানো ও সংসার চালানো আর সম্ভব হচ্ছে না। এখন আমি আমার বাড়ির আশেপাশের কলেজে ভর্তি বা ট্রান্সফার হতে চাচ্ছি। এখন কি আমি কলেজে ট্রান্সফারের আবেদন করে অন্য কলেজে যেতে পারবো? আর গেলেও সেটা কিভাবে একটু বিস্তারিত বলবেন প্লীজ? উত্তরটা খুবই জরুরি। তাই উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
2896 views
1 Answers
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজ হতে অন্য কলেজে ট্রান্সফার হতে হলে, এক বছর উক্ত কলেজে থেকে, তারপর রেজাল্ট প্রকাশের ৪৫ দিনের মধ্যে ছাড়পত্রের মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়া যায়। তবে, এই ট্রান্সফার এর ও কিছু নিয়মাবলী আছে। অর্থাৎ ফাইনাল পরীক্ষার রেজাল্টের আগে ট্রান্সফার হওয়া যায় না বা ট্রান্সফার এর জন্য আবেদন করা যায় না।
2896 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy