পবিত্র কাবা শরিফকে আল্লাহর ঘর বলা হয় কেনো?
1 Answers
ধন্যবাদ সম্মানিত ভাইকে প্রশ্ন করার জন্য, কাবা ঘরকে আল্লাহর ঘর বলার কারণ হল এই যে, কোরআন কারীমের সূরা বাকারার ১২৫ নাম্বার আয়াতে আল্লাহ তা’লা বলেনঃ তোমারা আমার ঘরকে তোয়াফকারী, এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র কর। এই আয়াতে আল্লাহ তা’লা কাবা ঘরকে নিজের ঘর বলে সম্বোধন করেছেন,তবে এই সম্বোধনটি সম্মান সূচক, অর্থাৎঃ কাবাঘর একটি সম্মানিত ঘর, আর নিঃসন্দেহে আল্লাহ আরশে আছেন কারণ কোরআন কারীমের একাধিক আয়াতে আল্লাহ বলেছেন যে,তিনি আরশে আছেন। তার মধ্যে (সূরা ত্বোয়া-হা-৫)। সেখানে গিয়ে লাব্বায়িক বলার কারণ হল এই যে, হজ্ব এবং ওমরা পালনকারীদের জন্য এই তালবীয় পড়ার জন্য রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দিয়েছেন। কেননা এর মধ্যে রয়েছে আল্লাহর প্রতি আনুগত্য এবং নতীর বাণী। আর ইবাদতের সময় আল্লাহর প্রতি নত থাকা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক, তাই হজ্ব এবং ওমরা পালনকারীগণ তা পাঠ করে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy