1 Answers
তারানায়ে মাদারিসে কাওমিয়া মুহিব খান মাদরাসায়ে কাওমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসূলের আমরা সিপাহী। কওমি মাদরাসার সন্তান আমরা আল্লাহর রাসূলের আমরা সিপাহী। ঐ আমরাই মাদীনার আলোকিত নূর কুরআন হাদীসের সুললিত সুর দু’ হাতে মশাল নিয়ে ইলমে নববীর আমরা দীন-ঈমানের তারানা গাহি। ঐ সাহাবায়ে কেরামের পথ ধরে তাই নায়েবে রাসূল (সাঃ) হবো আমরা সবাই যামানার অন্ধকার ছিন্ন করে আকাবিরীনের রাহে আমরা রাহী। ঐ আমাদের নেই দ্বিধা, নেই কোনো ভয় সততা, আদর্শের আমরা পরিচয় জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা মিছে এই জগতের চাই না শাহী। ঐ আমাদের চেতনা, আমাদের জ্ঞান উলামায়ে কেরামের দোয়া অবদান আমরা সেই চেতনায় করবো নিপাত সব জুলুম, সব বাতিল, সব গুমরাহী। ঐ এই বাংলাদেশের আমরা সৌরভ এশিয়া মহাদেশের আমরা গৌরব পৃথিবীর দিকে দিকে হবো একদিন আমরাই তাওহীদের পতাকাবাহী। ঐ আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরী সমাজের পরতে পরতে আমরা যে আলো ছড়াই; তার তুলনা নাহি। ঐ