আল্লাহ'র কাছে যদি ব্যতিক্রম কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ কি তা দিবে?

আল্লাহ'র কাছে যদি ব্যতিক্রম কিছু চায়, যা কোনো সাধারণ মানসিকতার মানুষ চায় না (অবশ্যই সেটা ইতিবাচক), তাহলে আল্লাহ কি তা দিবে ? তবে এই চাওয়ার জন্য কখন, কিভাবে ইবাদত করতে হবে ?
2663 views

1 Answers

আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

سَلُوا اللَّهَ كُلَّ شَيءٍ حَتَّى الشِّسعَ ، فَإِنَّ اللَّهَ إِن لَمْ يُيَسِّرهُ لَمْ يَتَيَسَّرْ

আল্লাহর কাছে সব চাও এমন কি জুতার ফিতাও। কেননা আল্লাহ কোনো বিষয় সহজ না করলে সহজ হয় না। (বাইহাকী ২/৪২)

হাদিসের এই বাণী থেকে বুঝা যায়, আল্লাহর কাছে দুনিয়াবিও পরকালীন সব চাওয়া যায়,তবে ইসলামি শরীয়ার নিষিদ্ধ বস্তু ছাড়া৷ (যেমন-আমি অমুক মেয়েকে চাই৷ অমুক মেয়ে আমাকে ফোন করুক এটা চাই৷ ইত্যাদি ইত্যাদি।)  

আল্লাহর কাছে চাওয়ার কোন বিশেষ সময় নেই,যেকোন সময়,যেকোনো ভাবে চাওয়া যায়,হাত তুলে,বা হাত না তুলেও৷ বিশেষত-দোয়া কবুল হওয়ার সময়গুলোতে দোয়া করুন।যেমন-শেষ রাত্রি৷            


2663 views Answered

Related Questions

Next steps