4 Answers
আমরা জানি, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়। এ বৃদ্ধি খুব কম বলে খালি চোখে দেখা যায় না। রেললাইনে পর পর দুইটি লাইনের মাঝে কিছু ফাঁক রাখা হয় যার কারণ হল লাইনের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার সময় লাইনের সাথে চাকার ঘর্ষণের ফলে লাইন গরম হয়ে যায়। ফলে লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। ফাঁক না থাকলে দৈর্ঘ্য প্রসারণের কারণে রেললাইন তখন বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে। তাই দুটি লাইনের মাঝে ফাঁক রাখা হয়।
রেল লাইনের পাতে কিছু দূর পর পর ফাঁক রাখা হয়।কারণ,আমরা জানি তাপ প্রয়োগে বস্তুর প্রসারণ ঘটে।তাই গ্রীষ্ম কালের প্রচন্ড সূর্যের তাপে এবং ট্রেন চলার সময় তাপের কারণে রেল লাইনের দৈর্ঘ প্রসারণের কারণে যাতে বেঁকে গিয়ে কোন দূর্ঘটনা না ঘটে, সেই করণে,রেল লাইনের রেলিং (পাতের) এর কিছুদূর পর পর কিছুটা ফাঁক রাখা হয়।যাতে দৈর্ঘ প্রসারণের সময় লাইনটি দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে ঐ ফাঁকা জায়গাতে যেতে পারে আর লাইনটি অক্ষুণ্ন থাকে।
তাপমাত্রার জন্য এরকম করা হয়। যখন রেলগাড়ি চলে, তখন রেলগাড়ির লোহার চাকার সাথে লোহার পাতের ঘর্ষনের ফলে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। ফলে, তাপের কারনে রেললাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। তাই ফাঁক না রাখলে মর্মান্তিক দূর্ঘটনা হত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy