মূখে আগে ব্রণ ছিল ?
এখন তেমন ব্রণ নেই বললেই চলে, কোনো দাগ ও নেই তবে কিছু ছিদ্র আর কেমন জানি Smooth নাহ । যাদের মূখে কখনো ব্রণ হয় নি তাদের মত না, কি করতে পারি ?
2881 views
4 Answers
আপনি রাতে পর্যাপ্ত ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। বেশি করে পানি পান করুন। তেলে ভাজা খাবার পরিহার করুন। আপনি বেশি করে ভিটামিন সি, ই জাতীয় খাবার খান। আপনি প্রতিদিন ফ্রিজ থেকে বরফের ডুকরো বের করে মুখে ৭-৮ মিনিট ঘষুন। আপমি মুখে কাঁচা হলুদ এবং দেশি নিমের পাতা বেটে মুখে গোসলের আগে লাগিয়ে ২০-৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
2881 views
Answered
অ্যালোভেরা জেল বা অলিভ অয়েল আক্রান্ত স্থানে ব্যবহার করুন। ইনশাআল্লাহ্ ভাল ফল পাবেন।
2881 views
Answered
- আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর ত্বকে মধু লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিতে পারেন।
- নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করুন।
- ভালোমানের ফেসওয়াশ ও ক্রীম ব্যবহার করুন।
- সপ্তাহে ২-৩ দিন মধু ও হলুদ একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিন।
আশা করি ভালো ফলাফল পাবেন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
2881 views
Answered
- সবসময় মুখ পরিষ্কার রাখুন।
- প্রতিদিন অন্তত তিন-চার বার মুখ ধোয়ার অভ্যাস করুন।ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে।
- মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন;দিনে তিনবার।
- আক্রান্ত জায়গাটিতে খুব ভালোভাবে বরফ ঘষে নিন। দিনে দু-তিনবার করুন।
- আক্রান্ত স্থান অতিরিক্ত চুলকাবেন না।
- মুখে এমন সমস্যা হলে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।
- ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে।
- চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
- শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করুন ও সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
2881 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy