2 Answers

ঠান্ডা লাগাবেন না। গরম গরম খাবার খাবেন। Tab. Neocilor 5 mg প্রতি রাতে ১ টি করে ১০ দিন খাবেন। রসুন, পেঁয়াজ একটু একটু করে খাবেন।  ৩ দিনের ভেতর উন্নতি না হলে একজন মেডিসিন বিশেষজ্ঞ কে দেখাবেন। 

2608 views Answered

মাথা পেছনের দিকে হেলিয়ে দিন। এরপর নাক চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে রাখুন যতক্ষণ সম্ভব। যখন দেখবেন আর পারছেন না, তখন নাক ছেড়ে মাথা সোজা করে বড় একটা নিঃশ্বাস নিন। এই পদ্ধতিটি কেন কাজ করে? কারণ নিঃশ্বাস বন্ধ করে রাখলে আমাদের শরীর বুঝতে পারে বাতাসের অভাব হচ্ছে। ফলে সে নিজে থেকেই নাক পরিষ্কার করে ফেলে।

এই দুইটি পদ্ধতির ভিডিও দেখতে পারেন এখানে। এছাড়াও Health এবং WebMD সাইটে পাওয়া যায় বেশকিছু পদ্ধতি যাতে আপনি সর্দিতে আটকে থাকা নাক থেকে মুক্তি পেতে পারেন।

১) স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন, গবেষণায় দেখা যায় বাচ্চাদের জন্য এটা খুব কার্যকরী

২) যথেষ্ট পানি পান করুন

৩) নাক ঝেড়ে ফেলুন, সর্দি আটকে রাখবেন না

৪) নাক এবং কপালে গরম সেঁক দিন, তবে ত্বক যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন

৫) গরম চা এবং স্যুপ পান করুন

৬) ঝাঁঝালো মেনথল মলম ব্যবহার করুন

৭) গরম পানিতে গার্গল করুন

৮) কুসুম গরম পানিতে গোসল করুন

৯) আপনার নাক যদি অ্যালার্জির কারণে বন্ধ হয়ে থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলার পর।

2608 views Answered

Related Questions

Next steps