নবী ইউসুফ (আঃ) দেখতে কতটা সুন্দর ছিলেন?
ইউসুফ নবীকে নাকি সৃষ্টিজগতের অর্ধেক সুন্দর্য দান করা হয়েছে। এটা কতটুকু সত্য? তিনি আসলে কতটা সুন্দর ছিলেন?
3092 views
1 Answers
হযরত ইউসুফ আঃ এর সৌন্দর্য বর্ণিত হয়েছে এমন দুটি হাদিস হলো-
১৷ হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, ‘ইউসুফ (আ.) ও তাঁর মাকে পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের তিন ভাগের এক ভাগ দান করা হয়েছে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৬৫২৩)
২৷ হযরত আনাস (রা.) থেকে বর্ণিত। নবী করিম (সা.) ইরশাদ করেন, ‘ইউসুফ (আ.) ও তাঁর মাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। (মুসতাদরাক হাকেম, হাদিস : ৪০৮২)
3092 views
Answered