পূর্ব বঙ্গ/পূর্ব বাংলা/পূর্ব পাকিস্তান/বাংলাদেশের ইতিহাস কত বছরের?
ব্যাখ্যা/তথ্যসূত্র লাগবে।
2740 views
3 Answers
-
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র 'বাংলাদেশ' নামে আবির্ভূত হয়। পূর্বে এই অঞ্চলটি যথাক্রমে পূর্ব বঙ্গ, পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিলো। তৎকালীন ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চলের প্রধান অংশের সাথে দেশটির সীমানা মিলেছে, যেখানে ৪০০০ এরও বেশী বছর ধরে সভ্যতা চলছে, ক্যালকোলিথিক যুগেও। এই অঞ্চলের ইতিহাস বাংলার ইতিহাস এবং ভারতের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এলাকাটির প্রারম্ভিক ইতিহাস হলো ভারতীয় সাম্রাজ্যের উত্তরাধিকার, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং হিন্দু ও বৌদ্ধের মধ্যকার দ্বন্দ্বের ইতিহাস। ত্রয়োদশ শতাব্দীর পরে যখন মুসলিম অভিযাত্রীরা, যেমন তুর্কী, ইরানীয়, মুঘল প্রভৃতি এদেশে এসেছিলো, তখন ইসলাম ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছিলো। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়াটিকে আরো শক্তিশালী করে।
-
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
-
ধন্যবাদ।
2740 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy