বাঁশ মারার উপায় টি জানতে চাই?

আসসালামু আলাইকুম।  জনাব ,আমার বাড়ীতে এমন কিছু বাঁশ ঝাড় রয়েছে যেগুলো ,কিছু সমস্যার কারণে কাটা যাচ্ছে না । এখন আমি জানতে চাচ্ছি এমন কুনো  মেডিসিন আছে কি না?  যেটা ব্যবহার করলে বাঁশ ঝাড় নিজে থেকেই মরে যাবে।   এবং বাঁশ নির্মূল হয়ে যাবে।  আর  মেডিসিন থাকলে ,কোথায় পাওয়া যাবে, তার ঠিকানা টা ও  জানতে চাই। 
6286 views

1 Answers

বাঁশঝাড় পুরোপুরি ধ্বংশ করা খুবই কষ্টকর। একদম সমূলে না তুললে এটি আবার জন্মায়। বাঁশঝাড়ের চারদিকে গর্ত খুঁড়ে এটির মূলসহ বিনষ্ট করুন। তা সম্ভব না হলে উপর থেকে প্রত্যেকটি বাঁশ কেটে এর মূলে হার্বিসাইড/উড কিলার (গাছ মারার বিষ) স্প্রে করে দিতে পারেন, এটি স্থায়ী সমাধান নয়... কিন্তু নতুন বাঁশ গজাতে অনেক সময় লাগবে। আরেকটি কাজ করা যায়, বাঁশ কেটে পুরো বাগানে কংক্রিটের আস্তরণ দিয়ে দিতে পারেন। বড় ধরণের প্লাস্টিকের বা টিনের  শিট দিয়েও ঢেকে দিতে পারেন। এগুলো ভেদ করে গাছ উঠতে পারবে না।

6286 views Answered

Related Questions

Next steps