শিশু বাচ্চার পেটে কৃমি?
বাচ্চার বয়স ২ বছর। তার পেট থেকে বড় এক কৃমি বাহির হইছে। এখন কি করা যায়???
2706 views
3 Answers
কৃমি হলে কৃমির টেবলেট খাওয়াই ভালো একটা টেবলেট আছে ৫ টা করে।এছাড়াও নিম পাতার রস খাওয়া কৃমির জন্য অনেক উপকারী। নিম পাতার রস খেলে কৃমি অবসান হয়ে যাবে।
2706 views
Answered
একটা কৃমি প্রতিদিন শরীর থেকে শূন্য দশমিক ১ মিলিলিটার রক্ত শোষণ করে থাকে। কৃমির কারণে আমাদের দেশের প্রায় ৬০ শতাংশ শিশু রক্তস্বল্পতায় ভুগছে। আপনার শিশু কৃমি দ্বারা আক্রান্ত হলে, তার মল পরীক্ষা করে নিশ্চিত হয়ে একজন শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শিশু কে কৃমির ওষুধ খাওয়াতে হবে।
- যেকোনো কিছু খাওয়ার আগে শিশুকে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
- এই অভ্যাস শিশুর মধ্যে তৈরি করুন।
- টয়লেট ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।
- পানি ভালো করে ফুটিয়ে পান করাবেন। সম্ভব হলে শিশুর তৈজসপত্র ফুটানো পানি দিয়ে পরিষ্কার করুন।
- বাইরের অস্বাস্থ্যকর খাবার শিশুকে খাওয়াবেন না।
- স্বাস্থ্যকর উপায়ে পরিষ্কার হাতে শিশুর খাবার তৈরি ও পরিবেশন করবেন এবং খাবার ঢেকে রাখবেন।
- নোংরা জায়গায় শিশু খালি পায়ে হাঁটবে না।
-
প্রতি ছয় মাস পর পর চিকিৎসক এর পরামর্শ নিয়ে শিশুকে কৃমির ওষুধ খাওয়ান। বাড়ির গৃহকর্মীসহ পরিবারের সবাই একসাথে এই ওষুধ খাবেন।
2706 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy