জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্ব প্রথম তাদেরকে কি খাবার দেওয়া হবে?
1 Answers
জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্ব প্রথম তাদেরকে খাবার দেওয়া হবেঃ “মাছের কলিজা”। এক ইহুদী পাদ্রী রাসূলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্ব প্রথম তাদেরকে কী খাবার পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মাছের কলিজা”। ইহুদী জিজ্ঞেস করল, এর পর কী পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইহুদী জিজ্ঞেস করল, খাওয়ার পর পানীয় কী কী পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “সালসাবীল নামক ঝর্ণার পানি”। সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৬০৩ ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৭, ইসলামিক সেন্টারঃ ৬২৩ হাদিসের মানঃ সহিহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy