4 Answers
যে সকল লেনদেন দ্বারা প্রতিষ্ঠানে নগদ অর্থ ব্যয় হয় না এমন লেনদেন গুলোকে অনগদ লেনদেন (Non cash Transaction) বলে৷ যেমন : অবচয়।
7505 views
Answered
যে সকল লেনদেন করলে নগদ অর্থের ওপর কোন প্রভাব পড়ে না তাকে অনগদ লেনদেন বলে।অর্থাৎ যে সকল লেনদেনে নগদ অর্থের হ্রাদ/বৃদ্ধি কিছুই ঘটে না তাকে অনগদ লেনদেন বলে।
7505 views
Answered
-
নগদ (Cash) : অনগদ নয় বা বাকি নয় এমন।
-
নগদ বিক্রি (Cash Sale) : তৎক্ষণাৎ মূল্য পরিশোধের শর্তে ক্ৰয়বিক্ৰয়।
-
নগদ মজুরি (Cash Wage) : কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক প্ৰদান।
-
নগদ ক্রয় (Cash Purchase) : ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়।
-
নগদ টাকা (Cash Money) : খুচরো বা কাঁচা টাকা অর্থাৎ যে টাকা চেকে আবদ্ধ নয়।
-
নগদ মূল্য (Cash Value) : সঙ্গে সঙ্গে মূল্য পরিশোধ বা দাম দিতে হয় এমন।
-
নগদ লেনদেন (Cash Deal) : দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন লেনদেনকে নগদ লেনদেন বা নগদ কারবার বলে।
-
বাকি (Due) : অপরিশোধিত, পাওনা।
-
বাকি লেনদেন (Due Deal) : অপরিশোধিত থেকে যাওয়া বা অন্যের কাছে পাওনা থাকা, এমন লেনদেনকে বাকিতে বা ধারে লেনদেন/কারবার বলে।
-
অনগদ : নগদ নয় এমন।
-
অনগদ লেনদেন : নগদ নয় এমন, আবার বাকিতে বা ধারেও নয় এমন লেনদেনকে অনগদ লেনদেন/কারবার বলে। যেমনঃ
-
অবচয়
-
অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন
-
কুঋণ অবলোপন
-
বিনামূল্যে পণ্য প্রদান
-
নোটে স্বীকৃতি গ্রহণ
-
নোটে স্বীকৃতি প্রদান
-
ক্রয় ফেরত
-
বিক্রয় ফেরত
-
মুনাফাবিহীন বিক্রয়
-
আগুনে বিনষ্ট পণ্য ক্রয়বিক্রয়
-
বাট্টা (Discount) প্রদান
- নিট লাভের টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর ইত্যাদি।
7505 views
Answered
যে আর্থিক কার্যাবলী মালিকের/কোম্পানির দায় অথবা মালিকানা স্বত্বের সাথে জড়িত কিন্তু নগদ অর্থের হ্রাস-বৃদ্ধিতে ভূমিকা রাখে না,তাকে অনগদ লেনদেন বলে।অনগদ লেনদেনের জন্য নগদ টাকা খরচ হয় না অর্থাৎ টাকাটা ব্যবসায়ে থেকে যায়।যেমন:অবচয়,বাট্টা ইত্যাদি।অনগদ লেনদেন হলেও এগুলোকে হিসাবের আয় বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভূক্ত করা হয়।
7505 views
Answered