জানার ইচ্ছা ছিল?
1 Answers
হযরত আবদুল ক্বাদের জিলানী রাহমাতুল্লাহি আলায়হি ৪৭১ হিজরি সালের রমযান মাসের প্রথম তারিখ পারস্যের জিলান নগরে জন্মগ্রহণ করেন। তখন ১০৭৮ খ্রিস্টাব্দ। তাঁর পিতা হযরত আবু সালেহ মুসা জঙ্গী রাহমাতুল্লাহি আলায়হি একজন পরহেযগার বুযুর্গ-মুত্তাকী ছিলেন। তাঁর মাতা হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহি আলায়হা একজন পুণ্যবতী বুযুর্গ মহিলা ছিলেন। তাঁরা দু’জনেই কামেল ছিলেন। তাঁর নানাজান হযরত আবদুল্লাহ্ সাউমা‘ঈ রাহমাতুল্লাহি আলায়হি একজন উঁচুস্তরের অলি ছিলেন। তাঁর ফুফুজান হযরত সাইয়্যেদা আয়েশা রাহমাতুল্লাহি আলায়হাও ওই যুগের একজন বিখ্যাত তাপসী ছিলেন।
হযরত বড়পীরের পবিত্র নাম আবদুল ক্বাদের, কুনিয়াৎ আবু মুহাম্মদ। মহিউদ্দীন তাঁর উপাধি, পারস্যের জিলান শহরে জন্ম হওয়ায় জিলানী। বিশ্বের মুসলমানদের নিকট তিনি আবু মুহাম্মদ মহিউদ্দীন আবদুল ক্বাদের জিলানী রাহমাতুল্লাহি আলায়হি নামে অধিক পরিচিত হলেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাঁকে নানা গুণবাচক উপাধিতে ভূষিত করা হয়।
(নাম-হযরত আব্দুল ক্বাদের জিলানী (রাহঃ)৷ পিতা-আবু সালিহ মুসা আল-হাসানি৷ মাতা-উম্মুখ খায়ের ফাতিমা৷ স্ত্রী- (সকল)মদিনা, সাদিকা, মু'মিনাহ, মাহবুবা।নানা-হযরত আব্দুল্লাহ সাউমা'ঈ (রাহঃ)।জন্মস্থান-গিলন প্রদেশ, তাবারিস্তান, পারস্য৷)
(যতটুকু জানা ছিলো,বাকিটার জন্য ক্ষমাপ্রার্থী।)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy