ম্যানচেস্টার সিটি দল সম্পর্কে?
মেসি যেমন বার্সেলোনাতে, রোনালদো রিয়ালে খেলছে বহু বছর ধরে। যাদের ছাড়া দলগুলো পানসে লাগে। ঠিক তেমনি ম্যানচেস্টার সিটি দলের এমন খেলোয়াড় গুলো কে কে??
1 Answers
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Manchester City Football Club) ইংরেজপ্রিমিয়ার লীগের একটি ফুটবল ক্লাব যার উত্পত্তি হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। ক্লাবটি ১৮৮০ সালে সেইন্ট মার্কস (ওয়েস্ট গর্টন) নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮৮৭ সালে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় আর্ডউইক এ.এফ.সি এবং ১৮৯৪ সালে পুনরায় পরিবর্তন করে রাখা হয় ম্যানচেস্টার সিটি। ১৯৬০ এর দশকের শেষের দিকে এবং ১৯৭০ এর দশকের শুরুর দিকে ক্লাবটি সবচেয়ে সফল সময় কাটায়। এসময় জো মার্সার এবং ম্যালকম অ্যালিসনের অধীনে তারা লীগ চ্যাম্পিয়নশিপ, এফএ কাপ, লীগ কাপ এবং ইউরোপীয় কাপ উইনার্স কাপ শিরোপা জিতে। ১৯৮১ সালের এফএ কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর ক্লাবের অধঃপতন ঘটে। এমনকি তাদের ১৯৯৮ সালে ইংরেজ ফুটবলের তৃতীয় বিভাগে অবনমন ঘটে। এরপর পুনরায় প্রিমিয়ার লীগে সুযোগ পাওয়ার পর ২০০৮ সালে ক্লাবটিকে কিনে নেয় আবু ধাবি ইউনাইটেড গ্রুপ। এতে করে ক্লাবটি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ক্লাবে পরিণত হয়। ২০১১ সালে, ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহনের সুযোগ পায় এবং এফএ কাপ শিরোপা জিতে। ২০১২ সালে, তারা প্রিমিয়ার লীগ শিরোপা জিতে, যা ৪৪ বছরের মধ্যে তাদের প্রথম লীগ শিরোপা। ২০১৩-১৪ মৌসুমে তারা আবারও লীগ শিরোপা জিতে। মৌসুমের শেষ খেলায় ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে তারা এই শিরোপা নিশ্চিত করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy