2 Answers

ইমাম হওয়ার জন্য অনেক শর্ত-শারায়িত উল্লেখ রয়েছে। তবে যেসব শর্ত না হলে কারো জন্য মসজিদের ইমাম হওয়া কিংবা ইমাম নিয়োগ দেয়া উচিত নয় তা হচ্ছে- (১) ক্বিরায়াত বিশুদ্ধ হওয়া, (২) ইমাম হওয়ার জন্য প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল জানা এবং ক্বলবী ইলম তথা ইলমে তাছাওউফ অর্জনের উদ্দেশ্যে কোশেশে নিয়োজিত থাকা, (৩) সম্মানিত সুন্নত উনার পাবন্দ হওয়া, (৪) ফরয, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদাহ তরক না করা, (৫) বেপর্দা না হওয়া, (৬) হালাল-হারাম তমিজকারী হওয়া, (৭) আক্বীদা আহলে সুন্নত ওয়াল জামাআত উনাদের অনুযায়ী হওয়া ইত্যাদি।

3361 views

ইমামতের যোগ্য ব্যাক্তিঃ

জামাআতে উপস্থিত লোকদের মধ্যে যিনি নামাজের মাছআলা-মাছায়েল সম্বন্ধে সর্বাপেক্ষা বেশি অভিজ্ঞ তিনিই ইমাম হওয়ার যোগ্য ।

কিন্তু শর্ত এই যে তাহাকে সর্বপ্রকার খারাপ আক্বীদা ও শরীয়ত বিরোধী কাজ হইতে পবিত্র হইতে হইবে এবং সুন্নত মোতাবেক নামাজ আদায় হয় এমত পরিমান কুরআন শরীফ শুদ্ধভাবে তাহার মুখস্থ থাকিতে হইবে ।


যদি সকলেই তাহার সমতুল্য হয় তবে যিনি কোরআনে কায়দা কানুন ও তাজবীদ অনুযায়ী তাহা অতিশয় বিশুদ্ধভাবে পাঠ করিতে পারিবেন তিনি ইমাম হইবেন ।


ইহাতেও সকলে সমান হইলে যিনি বেশী দীনদার ও পরহেজগার হইবেন তিনি ইমাম হইবেন ।


ইহাতেও সকল সমান হইলে যিনি অধিক বয়স্ক তিনি ইমাম হইবেন ।

এতেও যদি সমান হয় তবে যিনি অধিক সৎচরিত্রবান তিনি ইমাম হইবেন ।

এতেও সমান হলে যিনি সর্বাপেক্ষা সুন্দর তিনি ইমাম হইবেন ।

এতেও সমান হলে যিনি উচ্চবংশীয় তিনি ইমাম হইবেন ।

এতেও যদি সমান হয় তবে যাহার কন্ঠস্বর সর্বাপেক্ষা অধিক মিষ্ট তিনি ইমাম হইবেন ।

এতেও সমান হলে যাহার পরিধানে উত্তম কাপড় হইবে তিনি ইমাম হইবেন ।

ইহাতেও সমান হলে উপস্থিত লোকজন যাকে মনোনয়ন করবে তিনি ইমাম হইবেন ।

জনগণের মধ্যে মতভেদ দেখা দিলে অধিক সংখ্যক লোক যাকে নির্বাচিত করবে তিনি ইমাম হইবেন ।


কিন্তু সাবধান! যোগ্য লোক থাকিতে অযোগ্য ব্যক্তিকে ইমাম করা গুনাহ ।



উপরে উল্লেখিত গুনগুলি যাদের মধ্যে আছে তারা ইমামতি করার জন্য যোগ্যতা রাখে ।



3361 views

Related Questions