জিন সম্পর্কে তাদের কি মৃত্যু হয়?

তাদের কি মৃত্যু হয়? তাদের জান কবয করে কে? তাদের কি মানুষের মতো বারযাখ, হাশর, মিযান, পুলসিরাত রয়েছে? নাকি তাদের আলাদা জান্নাত-জাহান্নাম রয়েছে?
2905 views

3 Answers

  • জ্বিনেদের মৃত্যু রয়েছে।
  • তাদের জান আযরাইল কবজ করেন।
  • তাদেরও মানুষের মত হিসাব নিকাশ রয়েছে। 
  • তাদেরও জান্নাত জাহান্নাম রয়েছে।
(জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস- জালালুদ্দিন সুয়ূতি রহঃ)
2905 views Answered

জ্বিনেদের মৃত্যু হয়ঃ এতে কোন সন্দেহ নেই যে, জ্বিনদের মৃত্যু আছে। মহান আল্লাহ তায়ালা সূরা আর- রহমানের ২৬-২৭ নম্বর আয়াতে বলেন, পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল। কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা) যিনি মহীয়ান, গরীয়ান। এর অর্থ এই যে, ভূপৃষ্ঠে যত জ্বিন ও মানব আছে তারা সবাই ধ্বংসশীল। এই সূরায় জ্বিন ও মানবকেই সম্বোধন করা হয়েছে। পৃথিবীর বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, অনুরূপ আকাশে যারা আছে তারাও ধ্বংস হবে কেবলমাত্র চেহারাবিশিষ্ট সত্ত্বা আল্লাহ তাআলা আর তিনি যাকে ইচ্ছা করবেন তিনি বাকী থাকবেন। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহর চেহারা (সত্তা) ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। (সূরা আল ক্বাসাসঃ ৮৮) জ্বিনদের যে মৃত্যু হয় এই ব্যাপারে সূরা আহকাফের ১৮ নং আয়াতেও বলা হয়েছে। তবে জ্বিনের একটি অংশ বা ইবলিশ সম্বন্ধে মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সে কিয়ামত অবধি জীবিত থাকবে। (সূরা আরাফ আয়াতঃ ১৪ ১৫) অর্থাৎ জ্বিন মৃত্যুবরণ করে কিন্তু শয়তান মৃত্যুবরণ করে না। জ্বিন, প্রাণী, জন্তু জানোয়ার, মানুষ পৃথিবী যত কিছুর প্রাণ আছে সবার জান কবজ করবে একমাত্র আজরাইল ফেরেশতা। তাদেরও মানুষের মত হিসাব নিকাশ রয়েছে। মানুষ এবং জ্বিন দুটি জাতি যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কৃতকর্মের হিসাব দিতে হবে। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, (সেদিন আল্লাহ বলবেন) হে জ্বিন সমাজ! তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ। মানব সমাজের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা পরস্পরে পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামই হল তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস, তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছে করেন (তবে তাই হবে)। তোমার প্রতিপালক কুশলী এবং সর্বজ্ঞ। (আল আনআমঃ ১২৮) তাদেরও জান্নাত জাহান্নাম রয়েছেঃ আর আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। (আল আরাফঃ ১৭৯)

2905 views Answered

এক কথায় জীন জাতি মানুষের মতই। ওদের ও মানুষের মতই সবকিছু হয়। বিয়ে, খাবার, দাবার, ও জন্ম, মৃত্যু।  তাদেরও ইহকাল পরকাল রয়েছে । তাদের সাথে আমাদের পার্থক্য শুধু এটাই যে, তারা আমাদের দেখতে পায় আর আমরা পারিনা । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ                  

2905 views Answered

Related Questions

Next steps