1 Answers
আমরা জানি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তরের অযুগ্ম ইলেকট্রন কে ঐ মৌলের যোজনী বলে। কোন কোন মৌলের যোজনী অবস্থাভেদে বিভিন্ন হয়। যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যামান তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন সালফারের যোজনী ২,৪ ও ৬।
পরিবর্তনশীল যোজনী সম্পর্কে বিজ্ঞানী হুন্ড একটি তত্ত্ব প্রদান করেছেন।নিচে সেই তত্ত্বের আলোকে সালফারের ইলেকট্রন বিন্যাস দেখানো হলোঃ-
S--> 1S2 2S2 2P6 3S2 3Px2 3Py1 3Pz1
S*--> 1S2 2S2 2P6 3S2 3Px1 3Py1 3Pz1 3D1z2
S**--> 1S2 2S2 2P6 3S1 3Px1 3Py1 3Pz1 3D1z2 3D1x2-y2
এখানে সাধারণ অবস্থায় সালফারের সর্বশেষ শক্তিস্তরে ২টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এজন্য এক্ষেত্রে সালফারের যোজনী ২।
উত্তেজিত অবস্থায় সালফারের সর্বশেষ শক্তিস্তরে ৪টি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে সালফারের যোজনী ৪।
আবার, সর্বাধিক উত্তেজিত অবস্থায় সালফারের শেষ শক্তিস্তরে ৬টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাই এক্ষত্রে সালফারের যোজনী ৬।
এজন্য সালফারের যোজনী ২,৪,৬ হতে পারে।
(সুত্রঃ- উচ্চতর রসায়ন, লেকচার সিরিজ, সঞ্জিত কুমার গুহ, ২য় অধ্যায়)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy