1 Answers
হ্যাঁ, ফসফরাস এর যোজনী ৫ হতে আরে। আমরা জানি, কোন মৌল স্বাভাবিক অবস্থা থেকে উত্তেজিত অবস্থায় উন্নীত হলে ঐ মৌলের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন ঘটে, যা যোজনীকে প্রভাবিত করে৷ আর কোন যৌগের ইলেকট্রন বিন্যাসের অযুগ্ম/বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে। স্বাভাবিক অবস্থায় ফসফরাস এর ইলেক্ট্রন বিন্যাসঃ- P(15) = 1S2 2S2 2P6 3S2 3Px1 3Py1 3Pz1 এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তিনটি(3Px1 3Py1 3Pz1) তাই এখানে এর যোজনী ৩। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসঃ- P(15)* = 1S2 2S2 2P6 3S1 3Px1 3Py1 3Pz1 3Dxy1 এখানে অযুগ্ম ইলেকট্রন পাঁচটি (3S1 3Px1 3Py1 3Pz1 3Dxy1) তাই এখানে ফসফরাস এর যোজনী ৫। এজন্য ফসফরাস এর যোজনী ৩ ও ৫ হয়।
4518 views
Answered