2 Answers
যারা ঘরে বসেই অনলাইনে কাজ করে টাকা উপার্জন করে তাদেরই ফ্রিলান্সার বলা হয় । যেমন ধরুন : আপনি যদি মার্কেটপ্লেসে কাজ করে টাকা উপার্জন শুরু করেন , তাহলে আপনাকে ফ্রিলান্সার বলা হবে ।
2800 views
Answered
ফ্রিল্যান্সার এর সংজ্ঞা জানতে আপনাকে প্রথম ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা জানতে হবে। নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং(Freelancing) বলে। আর ফ্রিল্যান্সিং যারা করেন এ ধরনের পেশাজীবিকে বলা হয় ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সাররা চাকরিজীবিদের মত বেতনভুক্ত নয় বরং কাজ বা চুক্তির উপর নির্ভর করে তাদের আয়ের পরিমাণ কম বা অনেক বেশি হতে পারে। তবে এ পেশায় স্বাধীনতা আছে, নিজের ইইচ্ছেমতো ইনকামের সুযোগও আছে। আধুনিক যুগে বেশিরভাগ ফ্রিল্যান্সিং এর কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মাঝে অন্যতম হচ্ছেঃ-
- ফ্রিল্যান্সার ডটকম।
- আপওয়ার্ক
- ইল্যান্স
- গুরু
- ভিওয়ার্কার ইত্যাদি।
2800 views
Answered