3 Answers
ইবলিস দে?খতে কেমন সেটা তো কেউ জানে না তবে চিত্রে যা দেখানো হয়েছে অনেকের ধারণা এরকম হতে পারে।
আর কোথায় থাকে? সে সব জায়গাতেই।
আমরা মুসলমানরা জ্বীনে বিশ্বাসী তেমনি শয়তানেও৷ জ্বীনদের আমরা দেখতে পারিনা এবং শয়তানকেও৷তবে জ্বীনের মধ্যে ভালো-মন্দ উভয় প্রকারই আছে,জ্বীনদের মধ্যে যারা খারাপ তারাই শয়তানের অনুসারী৷পবিত্র কুরআনে স্পষ্ট উল্লখ করা হয়েছে যে ইবলিশ শয়তান জ্বীনদের একজন।
“যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ আদমকে সেজদা কর, তখন সবাই সেজদা করল ইবলিশ ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ? অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্যে খুবই নিকৃষ্ট বদল।” (সূরা আল-কাহফ, ৫০)
সুতরাং -শয়তানের একই রূপ নয়,এবং তার আকৃতি বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়৷
দুই-শয়তান অবস্থান করে মানুষের অন্তরে৷শয়তান একই সময়ে বিভিন্ন জায়গায় থাকতে পারে না,বরং বিভিন্ন শয়তান বিভিন্ন সময়ে বিভিন্ন বা অনেক জায়গায় থাকে৷
আমরা জানি, শয়তান আসলে জ্বিনের অন্তর্ভূক্ত। আর জ্বিনরা বিভিন্ন সময় আক্ৃতির বদল করতে পারে। তাই শয়তানের প্রকৃত আকৃতি সম্পর্কে আমাদের জানা নেই। আর ইবলিসের অবস্থান সম্পর্কে রাসুল(সাঃ) বলেন, জাবির (রাঃ) তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : ইবলীস (শায়ত্বন) সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অতঃপর মানুষের মধ্যে ফিতনা-ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। আবু লুলু ওয়াল মারজান, হাদিস নং ১২।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy