[ইসলামিক]আমি জানতে চাই সৎপথে উপার্জন করার পুরস্কার কীদুনিয়াতে এবং আাখিরাতে?
3 Answers
অবশ্যই আখিরাতে এর জন্য অনন্ত পুরস্কার রয়েছে। মহান আল্লাহ তায়া’লা বলেন,
সূরা আন নাযিয়াত (النّزعت), আয়াত: ৪০-৪১
০وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
অর্থঃ পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।
আবার অন্যদিকে যারা সুদ খায় তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন,
সূরা আল বাকারা (البقرة), আয়াত: ২৭৮
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَذَرُوا۟ مَا بَقِىَ مِنَ ٱلرِّبَوٰٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ
অর্থঃ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।
অতএব, আপনি অন্যদের অনৈতিক কর্মকান্ড দেখে হতাশ হয়ে যাবেন না। নিশ্চয়ই আল্লাহ আপনাকে এর জন্য দো-জাহানে উত্তম প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর "নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।"
সৎকাজ করলে দুনিয়ার জীবন সুখের হয় ,আল্লাহর রহমত নাযিল হয় । সৎকাজ করলে আখিরাতে জান্নাত পাওয়া যায় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy