কোরবানীর মাংস থেকে বকশিশ বা উপহার ?
2 Answers
কুরবানিকারী কুরবানির গোশত নিজে খেতে পারেন, হাদিয়া দিতে পারেন এবং সদকা করতে পারেন।
দলিল হচ্ছে আল্লাহ্র বাণী: “অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুঃস্থ অভাবীকে আহার করাও”।[সূরা হাজ্জ, আয়াত: ২৮]
আল্লাহ্ আরও বলেন: “তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর”।[সূরা হাজ্জ, আয়াত: ৩৬]
সালামা বিন আকওয়া (রাঃ) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম বলেন: “তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করে রাখ”।[সহিহ বুখারী]
হাদিসে ‘খাওয়াও’ কথাটি ধনীদেরকে হাদিয়া দেয়া এবং দরিদ্রদেরকে দান করাকে অন্তর্ভুক্ত করবে। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা খাও, সংরক্ষণ করে রাখ এবং দান কর”।[সহিহ মুসলিম]
উপরোল্লিখিত আলোচনা দ্বারা প্রতিয়মান হয় যে, কাউকে তার কাজের পারিশ্রমিক পৃথকভাবে দেয়া হলে পরবর্তিতে গোশতসউপহার দেয়া জায়েজ৷
হ্যা!!কসাইকে পারিশ্রমিক দেওয়ার পর উপহার হিসেবে কুরবানির গেশত দেওয়া যাবে৷
কুরবানীর পশুর গোশত থেকে কসাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে কুরবানীর গোশত দেয়া জায়েজ নয়। হাদিসে এসেছে: তার প্রস্তুত করণে তার থেকে কিছু দেয়া হবে না। (বুখারী: ১৭১৬, মুসলিম: ১৩১৭) তবে দান বা উপহার হিসেবে কসাইকে কিছু দিলে তা জায়েজ হবে।
কুরবানির গোশত কুরবানি দাতা নিজে খাবেন, ফকির মিসকিনকে দান করবেন এবং আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতে পারবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন:فكلوا منها واطعموا البائس الفقير – الحج 28 অর্থ- অত:পর তোমরা উহা হতে আহার কর এবং দু:স্থ, অভাবগ্রস্থকে আহার করাও। (হজ্ব: ২৮)
রাসূলুল্লাহ (স.) কুরবানীর গোশত সম্পর্কে বলেছেন: كلوا وأطعموا وادخروا ».رواه البخاري من حديث سلمة ابن الأكوع তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ কর। (বুখারী: ৫৫৬৯)
‘আহার করাও’ বাক্য দ্বারা অভাবগ্রস্থকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়াকে বুঝায়।
কতটুকু নিজেরা খাবে, কতটুকু দান করবে আর কতটুকু উপহার হিসেবে প্রদান করবে এর পরিমাণ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসে কিছু বলা হয়নি।
তাই উলামায়ে কেরাম বলেছেন: কুরবানীর গোশত তিন ভাগ করে একভাগ নিজেরা খাওয়া, এক ভাগ দরিদ্রদের দান করা ও এক ভাগ উপহার হিসেবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের দান করা মুস্তাহাব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy