1 Answers
শাররীক মিলন যে সকল কারনে যন্ত্রনাদায়ক হতে পারে:নারী যদি প্রয়োজনীয় মাত্রায় যৌন উত্তেজিত না হয় তখন বেশির ভাগ ক্ষেত্রে শাররীক মিলনে যন্ত্রনার সৃষ্টি করে। নারীর মনে যৌন উত্তেজনা আসার ফলে তার গোপনাঙ্গে এক প্রকার পিচ্ছিল আঠালো তরল নিঃস্বরিত হয়ে যোনীকে ভিজিয়ে তোলে যা সর্বপ্রকার ঘর্ষণ মসৃন করে এবং ব্যথাহীন ভাবে পুরুষাঙ্গের যাতায়ত নিশ্চিত করে।
যদি আপনি সম্পুর্ন উত্তেজিত হওয়া সত্বেও যৌনমিলনে ব্যথা অনুভব করছেন তাহলে একজন ডাক্তারের নিরিক্ষনে যেনে নিন আপনি নিন্মলিখিত কোন সমস্যায় ভুগছেন কিনা?ডাক্তার আপনাকে নিচের প্রশ্নগুলো সহ আরো কিছু আনুষাঙ্গিক বিষয় জিজ্ঞেস করবেন –
- ব্যথা কি যোনীমুখ ও তার আশপাশে নাকি অনেক ভিতরে/গভীরে?
- ব্যথা কি ডান কিংবা বাম পাশে নাকি উভয় পাশে?
- আপনার কি মেরুদন্ড কিংবা পিঠে কোন ব্যথা আছে?
- ব্যথাটি কি রকম অনুভত হয়: গভীর বেদনা / ক্ষতের মত যন্ত্রনা / জ্বালাপোড়া / তীক্ষ এবং ছুরি দিয়ে খোঁচানোর মত?
- আপনি কি শুধু শাররীক মিলনকালে ব্যথা অনুভব করেন নাকি মিলনের আগে পরেও ব্যথা থাকে?
- ব্যথা কি একেক সময় একেক প্রকার এবং যৌন আসন পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়?
সম্পর্কের তৈরি বিষয়গুলো নিয়ে আলোচনা করুনঃআপনার সঙ্গীর কোন বিশেষ বিষয়ে আপনার যদি কোন অপছন্দ থাকে তাহলে হয়তো শাররীক মিলন তত একটা মজাদার বিষয় হয়না। স্বামী-স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক না থাকলে যৌনমিলনে মানসিক প্রশান্তি আসবে না। কোন খাবার এর প্রতি অরুচি থাকলে যেমন তা স্বাদহীন মনে হয় তেমনি সম্পর্কের বৈরিতা শাররীক মিলনকে যন্ত্রনাদায়ক করে তোলে। তাই ব্যথাহীন মিলনের জন্য সম্পর্কের উন্নতী জরুরী।
পিলভিক ফ্লোর পেশী শক্তিশালী করুনঃকিগ্যাল এক্সেরসাইজের মাধ্যমে (কিগ্যাল এক্সেরসাইজের পদ্ধতি পুর্বে বর্ননা করা হয়েছে) আপনার পিলভিক ফ্লোর পেশি শক্তিশালী করুন। পিলভিক এক্সেরসাইজের ফলে যৌনাঙ্গে রক্তসঞ্চালন প্রক্রিয়া জোরলো হয়, ফলে যৌনউত্তেজনায় যৌনাঙ্গ পুর্নমাত্রায় মিলনের জন্য প্রস্তুত হতে পারে যা মিলনকালে ব্যথামুক্তিতে সহায়তা করে।
(আপনি অতিদ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন)
2820 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy