2 Answers

প্রথমেই বলে রাখিঃ শুধু বেশী বেশী উত্তর দিলেই সক্রিয় সদস্য হওয়া যায় না তবে হ্যাঁ, বেশী বেশী উত্তর লেখাও এক ধরনের দক্ষতা।

আপনি যদি দিনের মধ্যে কোনো এক সকালেই মোট ৫০টি উত্তর দেন আর দুপুর, বিকাল, রাত -এ সময়গুলোতে বিস্ময়ে না আসেন, তাহলে আমরা আপনার কার্যক্রমকে সক্রিয় হিসেবে ধরে নিতে পারি না। কেননা, দিনের মধ্যে আপনি শুধু সকালেই কার্যক্রম করেছেন; কিন্তু দুপুর, বিকাল, রাত্রি -এ সময়গুলোতে বিস্ময়ে কী ঘটলো, সেটা আপনার নজরে নেই।

বেশী বেশী উত্তর লেখার চাইতে যদি আপনি সামান্য সময়ের জন্য হলেও দিনে অন্তত ৪-৫ বার (সকাল, দুপুর, বিকাল, রাত্রি) বিস্ময়ে পদার্পণ করেন, তাহলে আমরা আপনার কার্যক্রমকে সক্রিয় হিসেবে ধরে নিতে পারি (কথাগুলো শুধুমাত্র বুঝানোর স্বার্থেই বললাম)। তাই, উল্লেখিত কয়েকটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বিস্ময়ে আপনি একজন সক্রিয় সদস্য।

আর বিস্ময়ের প্রায় সবাই সক্রিয় সদস্য। কেও হয়তো খানিকটা কম, আবার কেও হয়তো বেশী। তবে সবচেয়ে বেশী সক্রিয় কোন সদস্য, সেটা বলা একেবারেই অসম্ভব। 
2921 views Answered

যদি এই মাসের কয়েকদিন দেখি, তাহলে হিজবুল্লাহ এবং Sabirul Islam এর কথা বলব। কারণ তারা পরীক্ষণ কার্যক্রম করেছেন অনেক এবং পাশাপাশি উত্তর প্রদানও করেছেন।  তবে কতদিন ধরে অ্যাকটিভ তা জানতে চান নি। গত কয়েক মাস ছিলেন Rusha Islam যিনি বর্তমানে অ্যাকটিভ নেই। আর যদি দেখি যে নিবন্ধন করার পর সবসময় অ্যাকটিভ আছে তাহলে এরকম অনেকে আছেন যারা কখনোই তেমন ইন্যাকটিভ হন নি। 

2921 views Answered

Related Questions

Next steps