2 Answers

লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনা লিসার এই ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি প্যারিস শহরের ল্যুভ জাদুঘরে রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম। অবশ্য মোনা লিসাকে নিয়ে অনেক ধারণা আছে। কিছু গবেষক মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির মা আবার কেউ মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির বান্ধবী। তবে সাম্প্রতিক এক কম্পিউটার পরীক্ষায় দেখা গেছে মোনা লিসা'র সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কিছুটা মিল রয়েছে। তাই মনে করা হয় হয়তো মোনা লিসা চিত্র কর্মটি না ছেলে না মেয়ে। বর্তমান সময়ের বিখ্যাত লেখক ড্যান ব্রাউন এর রচয়িত বিখ্যাত বই দ্য দা ভিঞ্চি কোড প্রকাশিত হবার পর মোনা লিসা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা'র পরীবর্তন ঘটতে শুরু করেছে এবং মানুষের মনে নতুন রহস্য সৃষ্টি হয়েছে।

2661 views Answered

এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মটির নাম নিঃসন্দেহে ‘মোনালিসা’৷ ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২-১৫১৯)-র আঁকা এ ছবিতে আমরা দেখতে পাই সেই রমণী, সেই রহস্যে ভরা মুখশ্রী, মুখে রহস্যময় হাসি৷ সে যত না সুন্দরী, তার চেয়ে আরো আকর্ষণীয় তার মুখের ঐ চাপা হাসিটুকু৷ মোনালিসার অভিব্যক্তি, মুখে রহস্যমাখা হাসি পৃথিবীর অসংখ্য চিত্রামোদিকে অভিভূত করে রেখেছে৷ আজকাল রহস্যময় কিছুকে মোনালিসার হাসির সঙ্গে তুলনা করা হয়৷ মানুষ রহস্য পছন্দ করে তাই হয়ত এই রহস্যময় হাসির জন্যই...

2661 views Answered

Related Questions

Next steps