আমার জন্যে কি কুরবানি ওয়াজিব?
আমার বিয়েতে গিফট আর দেন্মহর ও গয়না মিলায় আমার নিসাব পরিমান সম্পদ বা ৫২ তোলা রুপার বেশি সম্পদ আছে। আমার কি কুরবানি ওয়াজিব?
2797 views
1 Answers
প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।সুত্র-মাসিক আল কাওসার৷
সুতরাং-আপনার যা আছে তা যদি বসবাসও খোরাকির প্রয়োজনে না হয় তবে অবশ্যই আপনার উপরও কুরবানী ওয়াজিব৷
2797 views
Answered