আমার করা প্রশ্নগুলোর অনুমোদন দেয়া হয় না কেন?
2 Answers
আপনার প্রশ্নগুলো হয়তোঃ-
- নীতিমালা বহির্ভূত
- ডুপ্লিকেট
- অনুমোদনের অযোগ্য ছিল।
আপনি বিস্ময়ের নীতিমালা অনুযায়ী প্রশ্ন করুন, তাহলে প্রশ্ন অনুমোদিত হবেই ইংশাআল্লাহ৷ প্রশ্ন করার সময় নিম্নোক্ত নীতিমালা গুলো অনুসরণ করুনঃ ১. প্রশ্নগুলো স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। স্পষ্ট উত্তর পেতে তাই স্পষ্ট করেই প্রশ্ন করুন। প্রশ্ন, উত্তর ও মন্তব্যে অযথা বা অসংলগ্ন কথাবার্তা কিংবা বানান ভুলের ব্যাপারে সচেষ্ট হোন। (নীতিমালা ৮) ২. শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এতে করে পরবর্তীতে আপনার মত একই প্রশ্নের উত্তর খুঁজতে আসা অন্য সদস্যদেরও উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। (নীতিমালা ৯) ৩. কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখতে হবে যে ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই থেকে থাকে তবে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। একই প্রশ্ন একাধিকবার জিজ্ঞাসা করা গ্রহনযোগ্য নয়। সেক্ষেত্রে একই রকম একাধিক প্রশ্ন দেখা গেলে সকল ডুপ্লিকেট প্রশ্ন মুছে দেয়া হবে। (নীতিমালা ১০) [মূল বক্তব্যঃ প্রশ্ন যদি ভুল, বিকৃত, অসম্পূর্ণ, সামঞ্জস্যহীন, খুবই নিম্নমান - ইত্যাদি (নেতিবাচক) রকমের হয়, তাহলে এর কারণে আপনার প্রশ্ন অনুমোদনের জায়গায় প্রত্যাখ্যান করা হবে।] বিস্ময়ের সাথেই থাকুন.....
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy