2 Answers
ডিভিটামিন একটি ফ্যাট সলিউবল সিকুস্টারয়েড। যার কাজ হচ্ছে ইনটিসটাইন থেকে ক্যালসিয়ামকে শোষণ করা । পাশাপাশি এটি আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসকেও দ্রবীভূত করে। ভিটামিন ডি নিয়ে ইদানীং অনেক কথাবার্তা হচ্ছে। এক সময় আমরা জানতাম ভিটামিন ডি-এর অভাব হলে শিশুদের রিক্যাডস হয় অর্থাৎ দেহের হাড়গুলো ঠিক মতো বৃদ্ধি পায় না, নরম হয়ে যায়, শিশুর বৃদ্ধি হয় না, হাড় বাঁকা হয়ে যায়। আর এর অভাবে বয়স্ক লোকদের হাড় নরম হয়ে যায়। তবে ভিটামিন ডি শুধু হাড়ের স্বাস্থ্যের সঙ্গেই জড়িত না। আরো অনেক রোগের সঙ্গেও এর সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে
ভিটামিন ডি-এর অভাবে হাড়ের বিভিন্ন সমস্যার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।
ভিটামিন ডি-এর অভাব হলে শিশুদের রিক্যাডস হয় অর্থাৎ দেহের হাড়গুলো ঠিক মতো বৃদ্ধি পায় না, নরম হয়ে যায়, শিশুর বৃদ্ধি হয় না, হাড় বাঁকা হয়ে যায়।
মস্তিস্কের সঙ্গে এর সম্পর্ক পাওয়া যাচ্ছে। যেমন : কগনেটিভ ফাংশন অব মেমোরি। ভিটামিন ডি-এর অভাবে আলাঝাইমার রোগ হতে দেখা যাচ্ছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে ভিটামিন ডি সাহায্য করে। এর সঙ্গে অ্যাজমারও একটি সম্পর্ক আছে। যাদের দেহে ভিটামিন ডি-এর অভাব রয়েছে তাদের অ্যাজমার সমস্যা হতে পারে। যারা পার্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করে তাদের মৃত্যুর হার কম থাকে।