3 Answers
রাসুল সাঃ- এর সাথে বিবাহের সময় উম্মুল মুমিনীন হযরত আয়েশা(রাঃ-) এর বয়স ছিল ৯ বছর।(সীরাতুন নবী)
সবচেয়ে শক্তিশালী সনদ হলঃ ছয় বছর বয়সে রাসূল (সঃ) এর সাথে মা আয়েশা (রাঃ) এর বিবাহ হয়। অতঃপর নয়/দশ বছর বয়স থেকে তিনি রাসূল (সঃ) এর সাথে সংসার জীবনে পদার্পণ করেন। (তথ্যসূত্রঃ ইসলামের ইতিহাস, আলিম দ্বিতীয় বর্ষ)
মহানবী (সাঃ) এর সঙ্গে আয়েশা (রাঃ) এর বিয়ের সময় তার বয়স কত ছিল এ নিয়ে দুইটি মত পাওয়া যায়। ১। বোখারী শরীফে বর্নিত আছে, হযরত আয়েশা (রাঃ) এর বিয়ে হয়েছিল ছয় বছর বয়সে এবং বাসর হয়েছিল নয় বছর বয়সে। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৩৮৯৪, ৩৮৯৬ হাদিসের মানঃ সহিহ)। ২। মুসলিম শরীফে বর্নিত আছে, হযরত আয়েশা (রাঃ) এর বিয়ে হয়েছিল সাত বছর বয়সে এবং বাসর হয়েছিল নয় বছর বয়সে। আবদ ইবনু হুমায়দ (রহঃ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তার সাত বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তাকে নয় বছর বয়সে তার ঘরে বধুবেশে নেয়া হয় এবং তার সঙ্গে তার খেলার পুতুলগুলোও ছিল। তার আঠারো বছর বয়সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। (সহিহ মুসলিমঃ ৩৩৫০ ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৩৪৬, ইসলামীক সেন্টারঃ ৩৩৪৫ হাদিসের মানঃ সহিহ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy