একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার কোন কোম্পানীর মেইন বই ভাল হবে?

আর কোন কোম্পানীর গাইড ভালো হবে।উভয়ের দাম কত হবে?
2936 views

3 Answers

আপনি লেকচার পাবলিকেশন্স এর বইগুলা কিনতে পারেন । এর রাইটারগুলা অনেক নামকরা । এই কোম্পানির গাইডগুলাও অনেক ভালো । আর দাম সঠিকভাবে বলা সম্ভব না । কারণ সব জায়গায় এক দামে বিক্রি হয় না ।

2936 views Answered

আপনি অক্ষরপত্র প্রকাশনীর বই কিনতে পারেন। খুব বেশি নামকরা না হলেও এদের বইগুলোর মান অনেক ভালো।

2936 views Answered

যেকোনো একটা পাবলিকেশন্স এর বই না কিনে কয়েকটা মিলিয়ে কিনলে ভালো হবে। আমি বিষয় ভিত্তিক নাম গুলো দিচ্ছি---

১. উচ্চতর গণিত ১ম ও ২য় = অক্ষর পত্র

২. পদার্থ ১ম = আইডিয়াল বুকস / লেখক : আমির হোসেন

    পদার্থ ২য় = হাসান বুক হাউস / লেখক : শাহজাহান তপন

৩. রসায়ন ১ম ও ২য় = অ্যাবাকাস পাবলিকেশন্স / লেখক :গাজী আহসানুল কবীর

৪. জীব বিজ্ঞান ১ম = হাসান বুক হাউস / লেখক : আবুল হাসান

    জীব বিজ্ঞান ২য় = গাজী পাবলিশার্স / লেখক : গাজী আজমল


আশা করি উপকৃত হবেন।

2936 views Answered

Related Questions

Next steps