চিনি পড়া বা তদবির করে ভালবাসার মানুষকে বিয়ে করলে কি সেটা ইসালামে জায়েজ হবে নাকি বলুন দয়াকরে?

অামি অার অামার জিএফ অামরা দুজন দুজন কে খুব ভালোবাসি।  কিন্তু ওর পরিবার ব্যাপারটা জানার পর থেকে ওকে অনেক শাসন করছে অামার সাথে রিলেশন না করার জন্য বারন করছে। তাই ও অাগের চেয়ে অনেক বদলে গেছে অার কথা বলে না অামার সাথে। কিন্তু ও অনেক ভালোবাসছে অামায়, অনেক অাদরো করছে। অামায় ছুয়ে কথা দিয়েছে যে অামাকে ছারা কাউকে বিয়ে করবে না কিন্তু ইদানিং ও অনেক পাল্টে গেছে অামার সাথে যোগাযোগ করছে না৷ ওদের ফ্যামিলি অার অামাদের ফ্যামিলি স্টাটাস প্রায় একই।  এখন কথা হচ্ছে অামি ওকেই বিয়ে করতে চাই যেহেতু ও শুধু অামাকেই লাভ করছে অামায় জরিয়েও ধরছে। অার ওর মা অামাকে বলে এখন বিয়ে দেবো না সরকারি চাকরি করো তখন দেবো।  তো অামাদের এলাকার এক লোক চিনি পড়ে দেয় কি যেনো তদবির করে। সেই চিনি কোন মিস্টি দ্রব্যের সাথে খাওয়ালে নাকি ও অামাকে ছারা অার কাউকে বিয়ে করবে না৷ এ রকম অারো ছেলেরা করছে অামি দেখছি। তো এখন অামি সেটা করতে চাচ্ছি, এটা কি করা ইসলাম বিরোধী হবে। মানে এভাবে ওকে বিয়ে করলে বিয়েটা পবিত্র হবে নাকি নাজায়েজ হবে প্লিজ ইসলামের দৃষ্টিতে সমাধান দিন প্লিজ। 
3434 views

1 Answers

এসব চিনি পড়া বা তদবীর দেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ এটিও এক ধরনের যাদুর অর্ন্তভুক্ত। ভালবাসার যাদু করা শিরকের অর্ন্তভুক্ত যা স্পষ্ট হাদিসে এসেছে। তাই এসব ভ্রান্ত পথে না গিয়ে সহিহ পন্থায় আগানোর চেষ্টা করুন । ভুলেও এসব পথভ্রষ্ট কবিরাজের কাছে যাবেন না । যাজাকাল্লাহ । মিনহায

3434 views Answered

Related Questions

Next steps