বিস্ময়ে সাধারণ জ্ঞান প্রশ্নের জন্য বিভাগ খুললে কেমন হবে?

বিস্ময় যদি "সাধারণ জ্ঞান" প্রশ্নের জন্য আলাদা একটি বিভাগ খুলে তাহলে অনেকেরই উপকার হবে । যারা ভার্সিটি এডমিশনের প্রস্তুতি নিচ্ছে, বিসিএসের প্রস্তুতি নিচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এরা সকলেই চরমভাবে উপকৃত হবে । আর এসব লোকজনেরা নিয়মিত এখানে অনুশীলন করতে পারবে, যার ফলে ব্যবহারকারীও বাড়বে । সর্বোপরি, আমি মনে করি সাধারণ জ্ঞানের জন্য একটা বিভাগ খুললে বিস্ময়সহ সকলেরই লাভ হবে ।
2713 views

2 Answers

এটা ঠিক কিন্তু অনুধাবনও থাকলে ভাল হয় তাহলে শিক্ষাথীদের জন্য ভাল হয়

2713 views Answered

বিস্ময়তো সম্পূর্ণটায় সাধারণ জ্ঞানের উৎস! সম্মিলিতভাবে সকল ধরণের প্রশ্ন এখানে রয়েছে। বিসিএস লেভেল থেকে শুরু করে একবার ছোট্টদের প্রশ্নও এখানে রয়েছে। তাছাড়া বিস্ময়ে সাধারণ নামে একটা বিভাগ আছে এবং তার মধ্যে কিছু উপবিভাগ রয়েছে সেখানে সাধারণত সাধারণ জ্ঞানের যে সকল বিষয় থেকে সেগুলোর উপর উপবিভাগ রয়েছে। যেমন: আন্তর্জাতিক, বাংলাদেশ, সাহিত্য , জনক ইত্যাদি। আপনাদের যদি এমন মনে হয় তাহলে সেই বিভাগগুলোতে প্রশ্ন করতে পারে। আলাদাভাবে সাধারণ জ্ঞান খুলার প্রয়োজনীয়তা দেখি না। তবে বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা কোনো ব্যবস্থা করা যায় কি না বিস্ময়ের এডমিনগন সে বিষয়ে আলোচনা করবে।

2713 views Answered

Related Questions

Next steps