আপনি বিস্ময়ে উত্তর দেন কেন?

আপনি কেন বিস্ময়ে উত্তর দেন ? এই সময়ে তো পড়ালেখা করা, কাজকর্ম করা, ঘুমানো বা আড্ডা দেওয়ায় মগ্ন থাকতে পারতেন । কিন্তু এইগুলা ফেলে রেখে বিস্ময়ে এসে এত কষ্ট করে উত্তর দিচ্ছেন কেন ?
2985 views

5 Answers

ভাই জীবনের সার্থকতা সেটাই যা অপরের জন্য। আর এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের । তাই আমি বিস্ময়েে উত্তর করার চেষ্টা করি  । আর এর মানে তো এই নয় যে তাতে নিজের সময় এর অপচয় ঘটে। বরং এতে জ্ঞানচর্চা হয়।       

2985 views Answered

নিজের সামান্যটুকু জ্ঞান যখন অন্যের কাজে লাগে বা উপকারে আসে আর এতেই আমার মনে পরম আনন্দের সঞ্চয় হয় । তাছাড়া অন্যের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমারো অনেক অজানা কিছু জানা হয়ে যায় । আর বিস্ময় সাইট আমার কাছে কেন জানি একটা আকর্ষন বল কাজ করে কেননা এখান থেকে দুরে থাকতে চাইলেও আমি দুরে থাকতে পারিনা । যাহোক নিজের অবসরপূর্ন সময়ের বেশিভাগ ই আমি এই বিস্ময়ে অতিবাহিত করি ।

2985 views Answered

আমার অবসর সময়টা আমি জ্ঞানীদের আড্ডায় কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করি৷ এটা একটা জ্ঞানীদের বাগান৷ আমি আমার নিজ স্বাধ্য মত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি৷নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকি,আমি আশা করি আমার উত্তর থেকে কেউ উপকৃত হওয়ার পাশাপাশি আমার ভুলগুলোও দেখিয়ে দিবে কেউ না কেউ৷                   

2985 views Answered

মানুষের সবকিছুর পেছনেই স্বার্থ থাকে বলে মনে করি। আর আমি তো একটু খারাপই বটে কারণ বিস্ময়ে আসি ব্যক্তিগত কারণে।  বিস্ময়ে এসে আসলে আমি কতটুকু জানি তা জানতে পারি। প্রতিটি উত্তর টাইপ করতে গিয়ে আমার জ্ঞানের সীমা পাড়ি দেই এবং তা গুছিয়ে লিখতে গিয়ে লেখনি শক্তিকে পরিণত করার সুযোগ পাই। এছাড়া টাইপিং স্পিড বৃদ্ধিতে বিস্ময় আমাকে বহুত সহযোগিতা করেছে।  পার্শ্বিকভাবে বললে দুয়েকজনের উপকার করতে পারলেও মন্দ হয় না। মাঝে মাঝে কাজের কিছু প্রশ্ন পাই যার উত্তর দিতে গিয়ে নিজের বই-পত্র ঘাঁটি, ইন্টারনেট ঘাঁটি যার ফলে নিজেও শিখতে পারি।  ব্যক্তিগতভাবে আমি এ কারণেই বিস্ময়ে উত্তর করি। এই উত্তরটি করতেও আমার নিজের লেখনী শক্তির প্রকাশ পেয়েছে, যা ক্ষণে ক্ষণে আমাকে শাণিত করছে এবং পরিণত করে তুলছে। 

2985 views Answered

এই ওয়েবসাইট খুব ভাল একটি ওয়েবসাইট যার দারা মানুষের উপকার করা যায় ও নিজের সমস্যা সমাধান করা উপায় জানা যায় এই বিস্ময়ে এসে উত্তর দিচ্ছি এর কারণ হল মানুষে সমস্যা ও যা সে জানে না তা বলে দেওয়া এর মধ্যে কিছু সময় দিলে অনেক কিছু জানা যায়                 

2985 views Answered

Related Questions

Next steps