2 Answers

পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বুঝায়, যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে। একে আবহমণ্ডল-ও বলা হয়। এই বায়ুমন্ডল সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এছাড়ও তাপ ধরে রাখার মাধ্যমে (গ্রীনহাউজ প্রতিক্রিয়া) ভূপৃষ্টকে উত্তপ্ত করে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে।

 

  • প্রধান স্তর ৫ টি।


  • এক্সোস্ফেয়ারঃ  > ৭০০ কিলোমিটার (>৪৪০ মাইল)
  • থার্মরস্ফেয়ারঃ ৮০ থেকে ৭০০ কিলোমিটার (৫০ থেকে ৪৪০ মাইল)[৭]
  • মেসোস্ফেয়ারঃ ৫০ থেকে ৮০ কিলোমিটার (৩১ থেকে ৫০ মাইল)
  • স্ট্র্যাটোস্ফেয়ারঃ ১২/১৫ থেকে ৫০ কিলোমিটার (৭/৯ থেকে ৩১ মাইল)
  • ট্রপোস্ফেয়ারঃ ০ থেকে ১২/১৫ কিলোমিটার (০ থেকে ৭/৯ মাইল)।

সূত্রঃ উইকিপিডিয়া
3617 views Answered

যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই বায়ুমন্ডল।ভুপৃষ্ঠ থেকে এগার কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলকে বলা হয় ট্রপোস্ফিয়ার।আর ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের অংশ যা ভুপৃষ্ঠ থেকে পন্ঞাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলকে স্ট্রাটোস্ফিয়ার বলে।

3617 views Answered

Next steps