কয়েকদিন আগে আমাদের স্কুলের স্যার ssc পরিক্ষার রেজিস্ট্রেশানের জন্য সবার হাতের সহি দিতে বলে।আমি সে স্কুলে নতুন ভর্তি হয়েছি।তাই সবার শেষে আমার রোল নাম্বার।আমার পরে শুধু একজন আছে।কিন্তু সে অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে।সমস্যাটা হয়েছে আমার রেজিস্ট্রেশানের খাতায় আমার ছবি করেছে আমার পিছনে থাকা ছেলেটার নাম,রোলের সাথে।আর সেই ছেলেটার ছবি করেছে আমার নাম,রোলের সাথে।আমি স্যারকে একথা বললে স্যার বলল কালকে ঠিক করে দিব।কিন্তু তার পরের দিন স্যারকে আবার উক্ত সমস্যার কথা বললে স্যার বলল তোমার রেজিস্ট্রেশান অনলাইনে হয়ে গেছে।তারপর আমি বললাম যে তাহলে কি আমাকে আর সহি হবে স্যার?স্যার বলল হ্যা কয়েকদিন পর তোমার ছবি ঠিক করে সহি নিব।এখন আমার প্রশ্ন হলো এতে কি আমার ssc পরিক্ষার জন্য কোনো বাধা সৃষ্টি করবে?প্লিজ সবাই উত্তর দিবেন।আর আমার ssc পরিক্ষার রোল নাম্বার কি সবার শেষে হবে।অর্থাৎ ৯ম শ্রেনির ক্লাস রোল হিসেবে কি আমার ssc পরিক্ষায় রোল নাম্বার সবার শেষে হবে।প্লিজ সবাই বলেন?
2723 views

2 Answers

আপনি নিশ্চন্তে থাকুন।অনলাইনে কাজ হলেও স্কুল কতৃপক্ষ আপনাদের শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ঠিক করে দিবে।এমন অনেক সমস্য হয়ে থাকে নাম ভুল,ছবি ভুল.পিতা মাতার নামে সমস্যা এগুলো স্কুল কতৃপক্ষ শিক্ষাবোর্ডের কাছে জানালে ঠিক করে দেয়।আর আপনি হয়ত পরিক্ষার হলে শেষেই বসতে পারেন।আমাদের স্কুলে যার রোল শেষে ছিলো সে শেষেই বসেছিলো এস এস সি পরিক্ষাতে।

2723 views

স্যার বলেছে ছবি ঠিক করে দিবে। স্যার যদি ছবি ঠিক করে দেয় তাহলে SSC পরীক্ষায় কোন সমস্যা হবে না। সাধারণত ক্লাস নাইনের রোল নং এর সিরিয়াল অনুসারে রেজিস্ট্রেশন করা হয়। যেহেতু ক্লাস রোল সবার শেষে সেহেতু অাপনার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অাপনার SSC পরীক্ষার রোল সবার শেষে হবে।

2723 views

Related Questions