একটা ভালো গতীর কম্পিউটারের কি কি গুনাবলি দরকার বিস্তারিত ভিতরে। সাহায্য করবেন প্লিজ?
1 Answers
বাংলা প্রবাদ দিয়ে শুরু করতে হচ্ছে - যত গুড় তত মিষ্টি! কাজেই অনুমান করতে পারছেন যে যেমন খরচ করবেন তেমন ভাল জিনিস কিনতে পারবেন। যেহেতু আপনি আপনার বাজেট সম্পর্কে বলেন নি তাই আপনার উপযোগী configuration কি হবে বলা মুশকিল। তারপরও আমি মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করব। বাজেট যদি 40 হাজার টাকার কম হয় তাহলে Core i3 Processor, 4GB RAM দিয়ে আপনার সিস্টেম টা সাজাতে হবে। আর সবচেয়ে ভাল হয় 40 এর বেশি খরচ করতে পারলে। সেক্ষেত্রে Core i5 Processor এর সাথে 8 GB RAM দিয়ে সিস্টেম সাজানো যাবে। সেক্ষেত্রে আপনি বেশিদিন এর সুফল পাবেন। তবে যেটাই করেন না কেন সবচেয়ে ভাল হবে SSD Hard Disk লাগিয়ে নিলে। 240 GB SSD Hard Disk এর দাম হবে 3500 টাকার মত। এটাতে Windows সেটাপ করা থাকলে খুব দ্রুত কাজ করবে আপনার পিসি। আরেকটা ব্যাপার হল এখন খুব দ্রুত Generation পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন তো বাজারে 9th Generation চলছে। আর Generation যত upgrade চাইবেন দাম ও তত বেশি হবে। তবে আপনি চেষ্টা করবেন 8th Generation বা কম পক্ষে 7th Generation এর সিস্টেম কিনতে। তাহলে সেটা খুব দ্রুত back dated হয়ে যাবার সম্ভাবনা কম। কারণ ভবিষ্যতে পুরনো generation এর পার্টস পাবার সম্ভাবনা কমে যায় যদি আপনার কোন একটা পার্টস পাল্টানোর দরকার হয়। Details Configuration বলছি না কারণ যেকোন ভাল পিসির মার্কেটে গেলে আপনি সহজেই বেশ কিছু list পেয়ে যাবেন। সেখানে আপনার বাজেট মত সাজিয়ে নিতে পারবেন। আর অবশ্যই ভাল দোকান থেকে কিনবেন। সম্ভব হলে Assembly করার সময় লক্ষ্য রাখবেন সবগুলো পার্টস intact প্যাকেট থেকে বের করে লাগাচ্ছে কিনা। কারণ আজেবাজে অনেক দোকানে পুরনো জিনিস লাগিয়ে দেয় অনেক সময়। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy