জন্ম বিরতিকরন পিল খাওয়ার নিয়ম?
জন্ম বিরতিকরন পিল খাওয়ার নিয়ম টা কি?আমি কি যেকোন দিন থেকেই খাওয়াতে পারব,মানে যেদিন থেকে মিলন শুরু করব সেদিন থেকেই কি খাওয়াবো?
1 Answers
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
জন্মবিরতীকরন স্বল্পমেয়াদী পিল ফেমিকন /ফেমিপিল /মিনিকন /নরেট /মারভেলন ইত্যাদি পিল হলো জন্মনিরোধ পিল যা জন্মনিয়ন্ত্রণে সেবন করা হয়। এই পিল যত দিন বাচ্চা নিবেন না ততদিন সেবন করতে হয় নিয়ম মেনে প্রতিদিন । এই পিল মাসিকের প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হয়। যে দিনেই মাসিক শুরু হোক না কেনো সেই দিন বা মাসিকের ২য় থেকে ৫তম দিনের মধ্যে থেকেই খাওয়া শুরু করবে। আর খাওয়ার নিয়ম আমি আপনাকে উদাহরণস্বরূপ ভালো করে বলছি।
উদাহরণস্বরূপ:- মনে করুন আপনার মাসিক শুরু হবে ২ তারিখে তাহলে ঐ ২ তারিখ হতে ২১ টি পিলের প্রথম তীর চিহ্ন থেকে খাওয়া শুরু করতে হবে। ২ থেকে ২২ তারিখ পর্যন্ত ২১ টি সাদা পিল খাওয়ার পর ২৩ তারিখ হতে খয়েরী রংগের পিল খাওয়া শুরু করতে হবে। এই খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে এবং ঐ মাসিক চলাকালিন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ করতে হবে ২৯ তারিখ পর্যন্ত যখন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ হলো (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে আর একই নিয়মে খয়েরী রংগের ৭ টি পিল খেতে হবে।
এছাড়াও এই পিলের নিয়ম খুব সুন্দর করে বক্সে থাকা ছোট্ট কাগজের মধ্যে লেখা আছে আপনি সেখান থেকে পড়ে নিয়েন।
যদি মাসিক ব্যতীত যেকোন দিন বা অন্যকোন সময় হতে খাওয়া শুরু করে নিয়মিতভাবে খেতে চান তাহলে খেতে পারবেন সমস্যা নাই কিন্তু পিল খাওয়াকালিন প্রথম ৭ দিন মিলন করা যাবে না বা মিলনে কনডম রাখবেন এর পর কনডম ব্যতীত মিলন করবেন।
আশা করছি আপনি বুঝতে পারছেন।
না বুঝলে মন্তব্যে করবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy