আমার বয়স ১৭[ছেলে]। ইয়ারফোন দিয়ে গান শোনার কারণে ইদানিং আমি কানে কম শুনতে পাই। এখন আমার কি করা উচিৎ?
3 Answers
ইয়ারফোন দিয়ে গান শোনা থেকে বিরত থাকাই শ্রেয় হবে, বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইয়ারফোন ব্যবহার হতে বিরত থাকতে হবে।
আমার মতে আপনার এক জন চোখ,নাক,কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নেওয়া উচিত। এবং প্রাথমিক অবস্থা তে ইয়ার ফোন দিয়ে গান শোনা বন্ধ করে দিতে হবে।
সাধারণত আমাদের কানের ভেতরের অংশে অর্থাৎ ইনার ইয়ারে থাকে ছোট ছোট লোম।আমরা যখন কোনো শব্দ শুনি তখন এই লোমগুলো কেঁপে ওঠে এবং এই কম্পন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এক ধরনের বৈদ্যুতিক সংকেত। প্রতিনিয়ত যখন কেউ উঁচু ভলিউমে প্রতিনিয়ত কিংবা লম্বা সময় ধরে গান শোনেন, তখন এটিতে স্থায়ী ক্ষতি হতে পারে, যা শ্রবণশক্তি নষ্ট করে ফেলে।আপনি অবশ্যই নাক,কান,গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন দ্রুত,নইলে সমস্যা আরো বাড়তে পারে। এটির প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া যাচ্ছেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy