4 Answers
কী কারণে ব্যথা করে এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ফ্রোজেন হয়ে ব্যথা হতে পারে আবার গুরুতর কোনো কারণও থাকতে পারে। পায়ে আঘাত পেয়েও ব্যথা হতে পারে। প্রাথমিকভাবে আঘাত পেয়ে থাকলে প্রচুর বরফ দিন। এতে ব্যথা কমে যাবে। আর মাংসপেশিতে এমনিই ব্যথা হলে গরম পানি ছ্যাঁক দিবেন, সাথে অনেক গরম পানি পায়ে ঢালবেন। এতে ব্যথা উপশম হবে। প্রয়োজনে মুভ দিয়ে ম্যাসাজ করতে পারেন। এভাবে যদি না কমে ব্যথার পেছনে গুরুতর কোনো কারণ রয়েছে কি না বুঝতে ডাক্তারের পরামর্শ নিন।
চিকিৎসক এর পরামর্শ ব্যতীত আপনাকে কোনো মেডিসিনের নাম বলতে পারছিনা। আপনি হাড়ের ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করুন।যদি আপনার প্ল্যানটার ফেসাইটিস থাকে তাহলে মেডিসিন বা থেরাপির মাধ্যমে ভাল করা সম্ভব।অনেকসময় হাটু বা কোমরের কোন সমস্যার কারণেও এটি হতে পারে,আবার সমস্যাটি আঘাত জনিত কারণে হতে পারে আবার বাত ব্যথাও হতে পারে।আবার আথ্রাইটিস এর ফলেও হতে পারে।এছাড়া খাদ্য তালিকায় অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ, ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে সংশ্লেষণ না হওয়ারর কারনেও হতে পারে।আপনার যেহেতু এত সমস্যা,তাই আপনি দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন। আপনি আপনার ব্যথাযুক্ত স্থানগুলিতে বরফ থেরাপি করুন। একটি বোতল বা ব্যাগে বরফ নিয়ে ১০মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন। ভাল অনুভব করবেন এতে।এছাড়া আক্রান্ত স্থানে নারিকেল তেল সামান্য গরম করে মালিশ করলে উপকার পাওয়া যায়।আরো অনেক প্রাকৃতিক নিয়ম আছে। তবে এগুলি রোগ নির্মুল করার জন্য নয়। তাই আপনি অবশ্যই একজন ভাল হাড়ের ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শে মেডিসিন সেবন করুন।
ব্যাথা বিভিন্ন কারনে হতে পারে। আমার পরামর্শ আপনি ভাল মেডিসিন বা হাড়ের ডাক্টার দেখান। তাদের পরামর্শ অনুযায়ী ঔষধ খান। ইনশাআল্লাহ তারাতারি সুস্থ হবেন। আর ব্যথার জন্য বেনগে আল্টা ক্রিমটি ব্যবহার করতে পারেন। খুব কার্যকর একটা ক্রিম। মুল্য: ৯৫ টাকা। একটু বড়টা ১২০ টাকা।
আপনি ধুমপান ,মদ্যপান ,খৈনী গুটকা , এবং হস্তমৈথুন থেকে বিরত থাকুন নিয়মিত খাওয়ার খান এবং প্রচুর জলপান করুন , এবং আপনি ,মোবিজক্স,mobizox টেবলেট খেতে পারেন ,এক্ষেত্রে শারীরিক পরিশ্রম এবং ব্যয়াম প্রভৃতিও আপনাকে সাহায্য করতে পারে ৷৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy