মহাকাশ ও মহাশূন্যের মধ্যে পার্থক্য চাই..?

আমাকে মহাকাশ ও মহাশূন্যের মধ্যে 5 টির বেশি পার্থক্য পয়েন্ট আকারে দিন....কেউ যদি 5 টার কম পার্থক্য জানেন তবেও উত্তর দিবেন... 

3431 views

1 Answers

আপনার কিঞ্চিত ভুল হচ্ছে। মহাকাশ আর মহাশূন্য একই জিনিস। পৃথিবীর বায়ুমন্ডল সমৃদ্ধ আকাশকে বলা হয় পৃথিবীর আকাশ আর এই আকাশের বাইরের অনন্ত স্থান কে বলা হয় মহাশুন্য বা মহাকাশ।পৃথিবীর প্রেক্ষাপটে মহাকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অনন্ত স্থান। এ আকাশসীমায় অতি অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান। অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত, অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্যে অবস্থান করে। কাজেই মহাকাশ এবং মহাশূন্য একই জিনিস। একই জিনিসের মাঝে কোনো পার্থক্য থাকবে কিভাবে আপ্নিই বলুন।

3431 views Answered

Next steps