2 Answers

অধ্যাবসায়ের মূল্যঃ অধ্যাবসায়ের মূল্য অপরিসীম। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই ক্রয় করে থাকি যা মূল্য দ্বারা নির্ধারিত হয়। তবে অধ্যাবসায়ের মূল্য টাকা দ্বারা নির্ধারণ করা যায় না। এর মূল্য তখনই বোঝা যায় যখন কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জিত হয়। একজন কর্মঠ, আত্মবিশ্বাসী ও স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি তখনই তার জীবনে জয়ী হয় যখন সে অধ্যাবসায়ের মূল্য বোঝে। কেননা সে অধ্যাবসায়ের মূল্য বুঝেই কঠোর পরিশ্রম করে গেছে। সুতরাং একজন আদর্শ হয়ে গড়ে উঠতে চাইলে অধ্যাবসায়ের মূল্য তুলনাহীন যা আমাদের জীবনকে সার্থক করে তুলতে সাহায্য করে।

2869 views Answered

অধ্যাবসায়ের মূল্য 

আমাদের জীবনে অধ্যাবসায়ের মূল্য অপরিসীম।ভারতীয় দর্শন মতে,আমাদের জীবন দুঃখের সাথে গড়া ,তথাপি আমাদের মধ্যে অনেকেই দুঃখ দৈত্যের সাথে লড়ে।মানুষ অধ্যাবসায়ী না হলে বিশ্বের এত উন্নয়ন আদৌ হতো না।তাই মানবসভ্যতার মূলে রয়েছে অধ্যবসায়ের এক বিরাট মহিমান্বিত অস্তিত্ব। মানবজীবনের যেকোনো কাজে বাধা আসতে পারে; কিন্তু সে বাধাকে ভয় করলে চলবে না। জন লিলির মতে, ‘জীবনের সমস্যাকে এড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে জীবনকে অস্বীকার করা।’ রাতের আঁধার পেরিয়ে যেমন দিনের আলো উদ্ভাসিত হয়, ঠিক তেমনি বারবার প্রচেষ্টার ফলে মানুষের ভাগ্যাকাশে উদিত হয় সাফল্যের শুকতারা। অধ্যবসায়ের গুণেই মানুষ বড় হয়, অসাধ্য সাধন করতে পারে।

2869 views Answered

Next steps