1 Answers
মূলত অন্ডকোষে ফাংগাল সংক্রামণ এর জন্য এমনটি হতে পারে।অতিরিক্ত গরম ও আর্দ্রতা, আঁটোসাঁটো পোশাক পরিধান করা বা দেহের যেকোনো অংশে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তার কারণে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া আরো অন্যান্য সমস্যাও থাকতে পারে। আপনি একজন চর্ম-যৌন চিকিৎসক এর পরামর্শ নিন। বস্তুত অতিরিক্ত গরম ও আর্দ্রতা, স্থূলতা, অতিরিক্ত ঘাম হওয়া, পরিশ্রম, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আঁটোসাঁটো পোশাক পরিধান করা বা দেহের যেকোনো অংশে ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।কাজেই আক্রান্ত স্থানে চিকিৎসক এর পরামর্শ ব্যতীত মলম লাগাবেন না।আক্রান্ত স্থান পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy